এক্সপ্লোর

Group D : '৩ সপ্তাহের মধ্যে বাতিল হওয়া আড়াই হাজার পদে নিয়োগ', গ্রুপ ডি মামলায় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court : মোট আড়াই হাজারের বেশি চাকরি বাতিল করেছে কমিশন

কলকাতা : গ্রুপ-ডিতে ১৯১১ জন অবৈধ চাকরি প্রাপকের চাকরি বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, দীর্ঘদিন ধরে যাঁরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে এবার তাঁদের মুখেও হাসি ফুটতে চলেছে। 'তিন সপ্তাহের মধ্যে বাতিল হওয়া আড়াই হাজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে', এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আজ ১ হাজার ৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন। এর আগে আগে বাতিল হয় ৬০৯ জনের চাকরি। মোট আড়াই হাজারের বেশি চাকরি বাতিল করেছে কমিশন।

এর পাশাপাশি ১ হাজার ৯১১ জনকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআই-কে, এমন নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এছাড়া 'ওএমআর বিকৃতি করে চাকরিপ্রাপকদের ফেরত দিতে হবে প্রাপ্ত বেতনের টাকা।' মামলায় সুবীরেশ ভটাচার্যের উদ্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এই দুর্নীতিতে কোন বড় মাথা রয়েছে, সেই নাম প্রকাশ্যে আনতে হবে। তা না হলে ধরে নিতে হবে এর কিংপিন সুবীরেশ ভট্টাচার্যই। নাম প্রকাশ না করলে তিনি শিক্ষাগত যোগ্যতা বা ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না বলেও নির্দেশ দেন বিচারপতি।

প্রসঙ্গত, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে সিবিআই গাজিয়াবাদ থেকে বেশ কিছু ওএমআর শিট বাজেয়াপ্ত করে সিবিআই। তাতে দেখা যায়, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে সুপারিশপত্র দেওয়া হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে নিয়োগপত্র দেওয়া হয়েছে সেখানেও একাধিক অসঙ্গতি রয়েছে। ৪ হাজার ৪৮৭ জন ইতিমধ্যে গ্রুপ ডিতে নিয়োগপত্র পেয়েছেন, ২৮২০টি ওএমআর শিট বিকৃত করা হয়েছে। সিবিআই সেই বিস্তারিত তথ্য স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছিল।

স্কুল সার্ভিস কমিশন পুনরায় সেটা মূল্যায়ন করে আজ কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়েছে। তাতে বলা হয়েছে, ২৮২৩টি ওএমআর শিট বিকৃত করা হয়েছিল। যার মধ্যে ১৯১১ জন যাঁরা স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপারিশপত্র পেয়েছেন, বাকি সংখ্যাটা নিয়মের কারণে সুপারিশপত্র পাইনি। ফলে, এই ১৯১১ জন যে অবৈধভাবে সুপারিশপত্র পেয়েছেন সেটা স্কুল সার্ভিস কমিশন কার্যত স্বীকার করে নিয়েছে।

আরও পড়ুন ; গ্রুপ ডি পদে চাকরি হারালেন ১,৯১১ জন !

 

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget