এক্সপ্লোর

Recruitment Scam: ‘কালীঘাটের কাকু’কে ৭৮ কোটি দেন বিজেপি নেতা অরুণ! চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক তথ্য দিল CBI

Arun Hazra: আদালতে ওই নথি পেশ করে এমনই দাবি করেছে CBI.

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম ছিল BJP নেতা অরুণ হাজরার। এবার তাঁকে নিয়ে আদালতে বিস্ফোরক নথি পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, ২০২২ সালে অরুণের নিজের হাতে লেখা চুক্তিপত্র পাওয়া গিয়েছে, যেখানে উল্লেখ রয়েছে, বিভিন্ন পদে নিয়োগের জন্য 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তিনি ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। CBI জানিয়েছে, এর মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয়কৃষ্ণ। বাকি টাকা সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি বলেও লেখা আছে ১০টি স্ট্যাম্প পেপারে। (Recruitment Scam)

আদালতে ওই নথি পেশ করে এমনই দাবি করেছে CBI. যদিও BJP নেতা অরুণের দাবি, ভুল তথ্য পেশ করা হয়েছে আদালতে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অরুণ। কিন্তু নতুন করে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ চুক্তিপত্রে সই থানা অনেকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের কাছে সবকিছু স্বীকার করে নিয়েছেন বলে জানা যাচ্ছে। (Arun Hazra)

প্রাথমিক দুর্নীতি মামলা নিয়ে কয়েক দিন আগেই চার্জশিট জমা দেয় CBI. সেই চার্জশিটে নাম ছিল 'কালীঘাটের কাকু', শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অরুণ তথা চিনু হাজরার নাম রয়েছে। সেই চার্জশিটের সাপেক্ষে এবার তথ্য-প্রমাণের নথি জমা দিল CBI. তাতে বলা হয়েছে, BJP নেতা অরুণ ওরফে চিনু ১০ টাকার একটি স্ট্যাম্প পেপারে, ২০২২ সালে নিজের হাতে চুক্তিপত্র লিখেছেন। 

কোন সময় কত টাকা 'কালীঘাটের কাকু'কে দিয়েছেন, চুক্তিপত্রে তা লেখেন অরুণ। লেখা হয়, প্রাথমিকে চাকরির জন্য ১১ কোটি ৭০ লক্ষ, গ্রুপ ডি-র জন্য ১৫ কোটি, গ্রুপ সি-র জন্য ৯ কোটি টাকা, অর্গানাইজার Primary + Rail-এর জন্য ৩ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে। একই ভাবে, নবম-দশম-একাদশ-দ্বাদশের জন্য ১ কোটি ৫ লক্ষ এবং সবমিলিয়ে ৭৮ কোটি টাকা দেওয়ার কথা লেখেন অরুণ।

চুক্তিপত্রের শেষ পাতায় যে চারজনের সই রয়েছে, তাতে সই রয়েছে অরুণের। বাকি তিনজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে CBI. তাঁরা গোয়েন্দাদের জানান, অরুণই নিজের হাতে ওই চুক্তিপত্র লিখে দেন। বিভিন্ন জায়গায় থেকে চাকরি বিক্রির নাম করে যে টাকা তোলা হয়, তা নিয়ে যাবতীয় তথ্য ও হিসেব ওই চুক্তিপত্রে  রয়েছে বলে দাবি CBI-এর। চুক্তিপত্রে সাক্ষী হিসেবে আরও চার জনের সই রয়েছে। 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারা সুপারিশের মাধ্যমে চাকরি পান, কারা সুপারিশ করেন, তার জন্য ১৩২ জনের তালিকা তৈরি করেছে CBI. ১৩২ জনেরই বয়ান রেকর্ড করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। তালিকায় প্রভাবশালীদের নাম রয়েছে। বিজেপি নেতাদের নামও রয়েছে বলে খবর। কী ভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়, চাকার লেনদেন কী ভাবে হয়, অ্যাডমিট কার্ডের মাধ্যমে সুপারিশ হল কী করে, জানতে চায় CBI. ধাপে ধাপে ওই ১৩২ জনকে তলব করা হবে বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget