এক্সপ্লোর

Kolkata News: সফটওয়্যার ইনস্টল করছেন ? সাবধান ! বালিগঞ্জে কলকাতা পুলিশের জালে ১৯

Kolkata Call Centre Fraud Case: কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালানোর অভিযোগে ধৃত ১৯

আবির দত্ত, কলকাতা: প্রধানমন্ত্রীর সতর্ক বার্তার পরেও দেশজুড়ে ডিজিটাল প্রতারণার জাল। দিন যত এগোচ্ছে, ততই যেনও এই জালের বহর ক্রমশ বেড়েই চলেছে। এবার খাস কলকাতায় পুলিশের জালে প্রতারণা চক্র !

কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। প্রতারণা চক্র চালানোর অভিযোগে ধৃত ১৯। বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। কল সেন্টারটিও সিল করে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, নর্টন অ্যান্টি ভাইরাস এবং অন্যান্য সংস্থার কর্মচারী হিসাবে নিজেদের পরিচয় দিত ধৃতরা। বিদেশিদের কম্পিউটার ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল বা আপডেট করার অছিলায় প্রতারণা করা হত ।

সম্প্রতি বাগুইআটির বাসিন্দা ঘোষ দম্পতি প্রায় ১২ লক্ষ টাকা খুইয়েছিলেন বলে অভিযোগ। এরপর থানায় অভিযোগ দায়েরও হয়েছিল। 'মন কি বাত' অনুষ্ঠানে দেশবাসীকে সতর্ক করেছিলেন খোদ প্রধানমন্ত্রী! তারপরেও দেশ জুড়ে 'ডিজিটাল গ্রেফতারি'র নাম করে জালিয়াতি চলছেই। আর ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। তার মধ্য়ে পড়ে গিয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্য় অধিকর্তা থেকে কলকাতার বাসিন্দা সেলস ট্য়াক্সের অবসরপ্রাপ্ত আধিকারিক। রাজ্য সরকারের সেলস ট্যাক্সের অফিসার ছিলেন বিশ্বরূপ ঘোষ। ২৮ নভেম্বর সকালে, তাঁর কাছে একটি ফোন আসে। 

 Kolkata News: সফটওয়্যার ইনস্টল করছেন ? সাবধান ! বালিগঞ্জে কলকাতা পুলিশের জালে ১৯


ওপ্রান্ত থেকে বলা হয় মুম্বই পুলিশ থেকে বলছি। সঙ্গে সঙ্গেই চলে এসেছিল ভিডিও কল। আর সেটা রিসিভ করতেই শুরু হয়ে গিয়েছিল ফাঁদে ফেলার প্রক্রিয়া। বলা হয়েছিল, তাঁর বিরুদ্ধে অর্থনৈতিক তছরুপের অভিযোগে মামলা দায়ের হয়। ভিডিও কলেই শুরু হয়ে গিয়েছিল কোর্টে শুনানির ভুয়ো প্রক্রিয়াও। পরদিন প্রতারকদের কথামতো অ্যাকাউন্টে থাকা ১২ লক্ষ টাকা RTGS করে দিয়েছিলেন বলে দেওয়া অ্যাকাউন্টে। ৩০ নভেম্বর অবসরপ্রাপ্ত দম্পতি বুঝতে পেরেছিলেন, জালিয়াতির শিকার হয়েছিলেন তাঁরা। একইরকমভাবে প্রতারণার শিকার হয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্য় অধিকর্তা। ৭০ বছর বয়সী কানুলাল ভৌমিকের দাবি, পয়লা ডিসেম্বর মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয়ে এক ব্য়ক্তি তাঁকে ফোন করেছিল। ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৬৯ লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন, ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবি জানিয়ে, ইউনূস সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মিশন

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget