এক্সপ্লোর

Kolkata News: সাতসকালে চিৎপুরে যুবককে ধারালো অস্ত্রের কোপ, পলাতক অভিযুক্ত

Chitpur News: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহত শেখ দিলাবর, পলাতক অভিযুক্ত। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সাতসকালে চিৎপুরে (Chitpur) যুবককে ধারালো অস্ত্রের কোপ। চিৎপুরের কৃষ্ণলাল দাস রোডে দুই যুবকের মধ্যে বচসা, হাতাহাতি।বচসা চলাকালীন এক যুবককে ধারালো অস্ত্রের কোপ আরেক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শেখ দিলাবরকে। পরে মৃত্যু হয় ওই যুবকের। পলাতক অভিযুক্ত। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। 

যুবককে কুপিয়ে খুন: খাস কলকাতায় রাস্তায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে খুন! চিৎপুরের কৃষ্ণলাল দাস রোডে ভয়াবহ ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল পৌনে নটা নাগাদ, দুই যুবকের মধ্যে গন্ডগোল চলাকালীন আচমকা ধারালো অস্ত্র দিয়ে একজন অপরজনের গলায় কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক। তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় যুবকের। অভিযুক্ত পলাতক। কী কারণে হামলা? তা নিয়ে এখনও ধন্দে পুলিশ।

দিনকয়েক আগে মানিকতলায় যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। নিহত অনিল রজক মুরারিপুকুরের একটি গ্যারাজে কাজ করতেন। অভিযুক্তরা ওই গ্যারাজেই মদ, জুয়ার আসর বসাতেন বলে অভিযোগ। তার প্রতিবাদ করায় গত মঙ্গলবার রাতে, মানিকতলার পাঞ্জাবি গ্যারাজ এলাকার যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও সংঘটিত অপরাধের মামলা রুজু করে পুলিশ। ঘটনার ৫ দিন পর চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারাপীঠের একটি লজ থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। ধৃতরা হলেন সুভাষ দে, সঞ্জীব নাগ, অভিজিৎ দে, শিবা সাঁতরা।  এরপর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে, তারাপীঠ থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়।

গত সপ্তাহে খাস কলকাতার থানায় পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে আমহার্স্ট স্ট্রিট থানার (Amherst Street Police Station) বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি করে, চুরি যাওয়া মোবাইল ফোন কেনা নিয়ে তাঁকে ডেকে পাঠানো হয়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। সেই অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। (Kolkata News)। মৃতের নাম অশোক সিংহ। বয়স হয়েছিল ৪২ বছর। যদিও পিটিয়ে মেরে ফেলার অভিযোগ অস্বীকার করে আমহার্স্ট থানার পুলিশ। চুরির ফোন থানায় জমা দিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হয় বলে, আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে দাবি করা হয় পুলিশ সূত্রে। 

আরও পড়ুন: North Bengal Weather: মেঘমুক্ত পরিষ্কার আকাশ, উত্তরবঙ্গে বাড়ছে শীতের আমেজ

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget