এক্সপ্লোর

Kolkata News : বাঁশদ্রোণীর স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ! গাফিলতির অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের

Kolkata School Agitation : ঘটনার প্রতিবাদে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা।

হিন্দোল দে, কলকাতা : শহরের বুকে মর্মান্তিক ঘটনা ! বাঁশদ্রোণীর স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ! স্কুলের গাফিলতিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। বাঁশদ্রোণীর মহাঋষি বিদ্যামন্দিরের ঘটনা।

বিস্তারিত ঘটনা...

সকাল ১০টা থেকে এনএসসি বোস রোডে বাঁশদ্রোণীর এই স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। গত ১৩ তারিখে ওই ছাত্র স্কুলে প্রথম ক্লাস থেকেই অসুস্থ বোধ করে। বিষয়টা সে শিক্ষকদের জানিয়েছিল। তারপরেও তার কথায় কোনও কর্ণপাত করা হয়নি বলে মৃত ছাত্রের পরিবার ও বিক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ। আরও অভিযোগ তোলা হয়েছে, তাকে সমস্ত ক্লাস করানোর পর সে যখন অসুস্থ বোধ করছে, সেই অবস্থাতেই স্কুলব্যাগ নিয়ে তাকে সিঁড়ি দিয়ে নামতে বলা হয়। সেইসময় ওই ছাত্র পড়ে যায়। এর জেরে সে জ্ঞান হারায়। সেই থেকে সে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত রবিবার তার মৃত্যু হয়। তারপর থেকেই অভিযোগ উঠে আসছে, স্কুল কর্তৃপক্ষ পরিবারকে বিষয়টি জানাননি। তাঁরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গেছেন। এই অভিযোগ তুলে আজ অভিভাবকরা পথে নামেন। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তোলেন অভিভাবকরা। 

বিক্ষুব্ধ এক অভিভাবক বলেন, "আমাদের দাবি একটাই যে, প্রিন্সিপাল আর ম্যানেজমেন্ট এখানে আসুক। এই যে অন্যায়টা ঘটেছে, এই যে স্কুলে এত বছর ধরে এইভাবে বাচ্চাদের ওপর টর্চার করা চলছে...আজ একটা মায়ের কোল খালি হয়ে গেল, কিন্তু সকাল থেকে কর্তৃপক্ষের কেউ এখানে উপস্থিত নেই। কেন এখানে প্রেজেন্ট নেই ? আমাদের একটাই দাবি, ম্যানেজমেন্ট আসুক। সি সি টিভ ফুটেজ আমাদের দেখাক।  তাঁরা প্রমাণ করুক। প্রিন্সিপালকে আমরা দেখতে চাই। পুরো স্কুল কর্তৃপক্ষকে চেঞ্জ চাই।"

অপর এক বিক্ষুব্ধ অভিভাবক বলেন, "পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই। আমরা এই সিস্টেম মানতে পারছি না। মানব না। আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই। একদম স্কুল কর্তৃপক্ষ দায়ী। স্কুলের গাফিলতিতে বাচ্চাটা আজ মরে গেল। নাহলে, বাচ্চাটা আজ জীবিত থাকত।"

প্রসঙ্গত, ২০২৪ সালে পে লোডারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বাঁশদ্রোণী। মহালয়ার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ যায় নবম শ্রেণির এক পড়ুয়ার। প্রতিবাদে সকাল থেকে সন্ধে পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা ছড়ায় বাঁশদ্রোণী এলাকায়। পাটুলি থানার ওসিকে নামানো হয় কাদা জলে। উদ্ধার করতে যাওয়া পুলিশ কর্মীদের কলার ধরে হুঁশিয়ারি দেয় উত্তেজিত জনতা।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
Tulu Mondal : পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 'স্টোন-কিং' থেকে 'রোড-কিং কীভাবে হলেন টুলু মণ্ডল ?
পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 'স্টোন-কিং' থেকে 'রোড-কিং কীভাবে হলেন টুলু মণ্ডল ?
Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Advertisement

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget