এক্সপ্লোর

Dilip Ghosh: কুন্তল গ্রেফতারিতে কাদেরকে 'তদন্তের আওতায়' আনার দাবি দিলীপের ?

Dilip Ghosh on Kuntal Ghosh Arrested : নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ। সোশ্যালমিডিয়ায় কী বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার কুন্তল ঘোষ। কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতার হতেই সোশ্যাল মিডিয়ায় কাদেরকে 'তদন্তের আওতায় নিয়ে আসা উচিত', বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ?

দিলীপ ঘোষ ফেসবুকে বলেছেন, এসএসসি দুর্নীতিতে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। এই কুন্তল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও যুব সভানেত্রী সায়নী ঘোষ-সহ একাধিকবার তৃণমূল নেতার ঘনিষ্ঠ।
 এদের সকলকে তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। তৃণমূলের এত উপতলায় যার ওঠাবসা তিনি নাকি প্রভাবশালী নন। এটাও কি মানতে হবে ? প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ। হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডল! তাঁর দাবি, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ! তিন দফায় যুব তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকাল, তাঁর নিউটাউনের ফ্ল্য়াটে হানা দেয় ইডি।

আরও পড়ুন, গ্রেফতার আইএসএফ বিধায়ক, 'নৌশাদ ভাল মানুষ', বললেন শুভেন্দু

সূত্রের খবর, তাঁর ফ্ল্য়াট থেকে বেশ কিছু আয়-ব্য়য়ের হিসেব ও স্থাবর অস্থাবর সম্পত্তির নথি পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। যেখানে, আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য়ের অভাব রয়েছে। এই বিপুল সম্পত্তির উৎস কী? ১৯ কোটি টাকা কোথায় রাখা আছে? এই ফ্ল্য়াটে কাদের আসা যাওয়া ছিল? এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান ইডির আধিকারিকরা। কিন্তু সদুত্তর না মেলায়, কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। কুন্তলের বিরুদ্ধে তাপস মণ্ডলের অভিযোগ, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ! শুধুমাত্র ৩২৫ জন টেট প্রার্থীর থেকেই নয়, চাকরির নামে টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি এবং অর্গ্য়ানাইজার টিচারদের থেকেও! রিসিট দিয়ে টাকা নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল! যদিও শেষ অবধি পাওয়া খবরে জানতে পারা গিয়েছে, ১৯ কোটি নয়, নিয়োগের জন্য ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছেন কুন্তল (Kuntal Ghosh)। ফ্ল্যাট থেকে পাওয়া ডায়েরিতে উল্লেখ থেকেই এই তথ্য উঠে এসেছে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget