এক্সপ্লোর

Dilip on Anubrata: 'দিল্লির লস্যি খাবেন', দোলে অনুব্রত-র দিল্লি যাত্রা নিয়ে বার্তা দিলীপের

Dilip Attacks Mamata on Anubrata: দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত-কে, কী বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা: দীর্ঘ দোলাচাল শেষে দোলের দিনই দিল্লিতে (Delhi) নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত-কে (Anubrata Mandal)। আর অনুব্রত-কে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে যাওয়া নিয়েই কটাক্ষ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে এদিন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকেও টুইটে তোপ দাগতে ছাড়েননি তিনি। এবিপি-কে জানালেন নিজের প্রতিক্রিয়া। বললেন, 'দিল্লিতে লস্যি খাবেন' অনুব্রত। 

প্রসঙ্গত, কখনও ‘বীর’, কখনও ‘বেচারা’। প্রথম থেকেই পার্থ-র পাশে না থাকলেও, জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। তারপর লোকসভা ভোট। কিন্তু, বীরভূমে তৃণমূলের ভোট-ম্যানেজার অনুব্রত মণ্ডল এখন গরু পাচার মামলায় জেলবন্দি। তবে, দলনেত্রী সেই গোড়া থেকেই অনুব্রত মণ্ডলের পাশে। আর এবার সেই অনুব্রতকেই দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিন টুইটে দিলীপ ঘোষ বলেন, 'বীরভূমের ডাকাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বীর'কে টানতে টানতে সিবিআই-ইডি নিয়ে গেল, গুণ্ডা ভাইদের সাহস হল না আটকানোর।' 

পাশাপাশি এদিন এবিপি-কে অনুব্রত-র দিল্লি যাত্রা ইস্যুতে প্রতিক্রিয়া দিয়ে দিলীপ ঘোষ বলেন, একটা জিনিস কদিন ধরে আলোচনা হচ্ছিল যাবেন কি, যাবেন না, আমি বলেছিলাম, আমাদের সংবিধান, আমাদের বিচারব্যবস্থার মধ্যে সেই ক্ষমতা আছে। যে একজন এরকম অপরাধীকে নিয়ে যাবে দিল্লিতে, এবং তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। সাধরণ মানুষের যে আস্থা আছে, সেটা প্রমাণিত হবে। আমরা প্রথম থেকেই বলেছিলাম কেন্দ্রীয় বাহিনীর কথা। কারণ প্রথম থেকেই পুলিশের সঙ্গে তার ভাল সম্পর্ক' বলে কটাক্ষ করেন তিনি। মূলত গতকালই দিল্লি যাত্রার জট কেটে গেছিল। সকাল ৬.৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে। জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন, শারীরিকভাবে 'ফিট' অনুব্রত, বিমানবন্দরের পথে বীরভূমের তৃণমূল সভাপতি

একদিকে যখন লস্যি নিয়ে বার্তা দিচ্ছেন দিলীপ ঘোষ, তখন অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়ার ইস্যুতে গুড়-বাতাসা বিলি করলেন বিজেপি সাংসদ অনুপম হাজরা। অনুব্রতকে অনুপমের পরামর্শ, 'অনুব্রতর পিঠে চড়াম চড়াম ঢাক বাজালেই হাঁড়ির খবর বেরোবে। এখনও সুযোগ আছে, রাজসাক্ষী হয়ে যান। এখনও সুযোগ আছে, রাজসাক্ষী হয়ে যান।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget