এক্সপ্লোর

Dilip Ghosh: 'চুরিও করছে, নেতাদের বাঁচাতে বিক্ষোভও', আবাসে দুর্নীতি ইস্যুতে মন্তব্য দিলীপের

Dilip ghosh on PMAY scam: আবাসে দুর্নীতি খুঁজতে আসা কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের ।

কলকাতা: 'চুরিও করছে, নেতাদের বাঁচাতে বিক্ষোভও দেখাচ্ছে। নেতারা চুরি করলে গ্রেফতার করতে দেওয়া হয় না। চুরি করে মেনে নিচ্ছেন, কিন্তু নেতাদের বাঁচাতে চোখ রাঙাচ্ছেন। সারা দেশের কাছে বাংলা কলঙ্কিত হচ্ছে'। আবাসে দুর্নীতি (PMAY Scam) খুঁজতে আসা কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
 
বাংলায় আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, রাজ্য়ে কেন্দ্রীয় দল (Central Team), আজ সফরের দ্বিতীয় দিন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের প্রতিনিধি দল। গতকাল পূর্ব মেদিনীপুরে ভগবানপুর, খেজুরির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখেও পড়েন তাঁরা। গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ! কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, কাজলাগড়, খেজুরির বেগুনাবাড়ি, ঠাকুরনগর-সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ রামনগরে যেতে পারেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। কেন্দ্রের আরও একটি প্রতিনিধি দল রয়েছে মালদায়। সূত্রের খবর, আজ হরিশ্চন্দ্রপুর ও বৈষ্ণবনগরে যেতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁরা ঘর পেয়েছেন তাঁদের সঙ্গে কথা বলবেন। যাঁরা ঘর পাননি তার পিছনে কী কারণ তাও খতিয়ে দেখবে কেন্দ্রের প্রতিনিধি দল।
 
গতকাল রাতে মালদায় ডিএম অফিসে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের সঙ্গে বৈঠক করে আবাস যোজনার নথিপত্র খতিয়ে দেখে কেন্দ্রীয় দল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির (PMAY Scam) অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের প্রতিনিধি দল (Central Team)। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে গিয়েই, ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখে পড়লেন সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ! কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, বিভিন্ন গ্রাম পরিদর্শন শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম তাতে যেমন জড়িয়েছে, তেমনই কোথাও কোথাও আঙুল উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধেও! এই প্রেক্ষাপটেই বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছে পদ্ম শিবিরও। গ্রামবাংলার ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ! বৃহস্পতিবার সেই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় দল। গত কয়েকমাসে বাংলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূলের নেতা কিংবা আত্মীয়দের!  
 
 
বাঁকুড়ার ঘুটগড়িয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘেরাও করা হয় বিজেপির পঞ্চায়েত প্রধানকে। একই দিনে তৃণমূল পরিচালিত মেজিয়া পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল জেলা সিপিএম নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুরুলিয়ায় বিজেপি-শাসিত পঞ্চায়েতের বিরুদ্ধেও উঠল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। আবাস তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুলে রামচন্দ্রপুর কোটালডি পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। পাকা বাড়ি সত্ত্বেও আবাস-যোজনায় নাম! উত্তর ২৪ পরগনার বনগাঁতেও অভিযোগ ওঠে, পাকা বাড়ি, চার চাকা গাড়ি থাকার পরও, তৃণমূল পরিচালিত বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুজা খাতুন মোল্লা ও তাঁর একাধিক আত্মীয়র ওঠে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাপ্রাপকদের তালিকায়। এবং প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও, তৃণমূল পরিচালিত সোনারপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দিলীপ ঢালির মায়ের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল যখন রাজ্য়ে এসেছে, তখন এই সব ঘটনার কথা মনে করিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget