এক্সপ্লোর

Kolkata News: ফিরহাদের সামনেই তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ ! মাথা ফাটল ৩জনের, রণক্ষেত্র দমদম..

Kolkata Dum Dum TMC Inner Clash: সরকারি অনুষ্ঠানেই তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ, মাথা ফাটল ৩জনের

কলকাতা: মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়রের সামনেই তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র দমদম। মেয়রের সামনেই তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রক্তারক্তি। দমদমে তৃণমূল কাউন্সিলর বনাম ডেপুটি মেয়রের অনুগামীদের সংঘর্ষ! সরকারি অনুষ্ঠানেই তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ, মাথা ফাটল ৩জনের।

আরও পড়ুন, 'তিনি কিন্তু একবারও বলেননি , আমি দুর্নীতি করিনি..', বিকাশরঞ্জনের নিশানায় মুখ্যমন্ত্রী !

তৃণমূল কাউন্সিলর কাকলি সেনের সঙ্গে ডেপুটি মেয়রের ঘনিষ্ঠদের সংঘর্ষের অভিযোগ সামনে এসেছে। পুরসভার নিকাশী বিভাগের অনুষ্ঠানে এদিন এসে পৌঁছন মেয়র। আর সেই সম্বর্ধনা ঘিরেই সংঘর্ষের আকার নেয়!গাড়ি থেকে নামতেই কাকলী সেনের অনুগামীদের সম্বর্ধনা ঘিরে সংঘর্ষ মোড় নেয় বলে খবর। পুরসভার অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্রের আকার নেয় দমদম সেভেন ট্যাঙ্কে তৃণমূল বনাম তৃণমূল!যদিও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের।কার হাত ধরে তৃণমূলে এল অভিযুক্ত? প্রশ্ন তুলেছেন তৃণমূল কাউন্সিলর কাকলি সেন।

সম্প্রতি তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজারহাট, চলল গুলি! সব্যসাচী দত্তের অনুগামী ও তাঁর পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল, রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক, তাপস চট্টোপাধ্য়ায়ের অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা ওই পরিবারের বিরুদ্ধে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ করছিলেন তৃণমূল বিধায়ক। যদিও, গোটা বিষয় থেকে দূরত্ব তৈরি করেছিলেন তৃণমূল নেতা সব্য়সাচী দত্ত। তৃণমূলের এই গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

প্রথমে রাস্তায় ফেলে বীভৎস মার ,এরপর বাড়ির একতলায় ব্য়াপক ভাঙচুর, আরেকটি ভিডিওতে দেখা গিয়েছিল, বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র হাতে বেশ কয়েকজনের দাপাদাপি। শোনা যাচ্ছে গুলি চালানোর শব্দও! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজারহাট।  তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান, সব্য়সাচী দত্তর অনুগামীর ওপর মারাত্মক হামলার অভিযোগ উঠল, তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের অনুগামীদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছিলেন, ছবিতে যাঁর ওপর হামলা চালাতে দেখা যাচ্ছে তাঁর নাম আজাদ বাবা। তিনি সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত। আক্রান্তের দাবি ছিল, ইদের দিন বাড়িতে সব্য়সাচী দত্তকে আমন্ত্রণ করেছিলেন। তাঁর বাড়ির নিচে তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধনও করেন বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান। অভিযোগ, সেই রোষেই রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়, তাঁর অনুগামীদের দিয়ে শুক্রবার এই হামলার ঘটনা ঘটিয়েছেন। 

রাজারহাট-নিউটাউন  তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায় বলেছিলেন,ওই পরিবার নিয়ে মানুষের ক্ষোভ-বিক্ষোভ ছিল। ক্লাবের মিটিং ছিল। নানা কাারণে নাকি চমকাচ্ছিল। বাবা আজাদ নানারকমভাবে। আমরা বলেছি, যারা এই কাজ করে, তারা কাফের। ব্য়স ওর ভাই খিস্তি করে। গুলি চলা ঠিক হয়নি। পুলিশ আইডেনটিফাই করবে কে কী করছে। যিনি আক্রান্ত, তাঁর নাম আজাদ বাবা। আর যিনি হামলায় অভিযুক্ত, তাঁর নাম শেখ আজাদ।যিনি তাপস চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ, এই শেখ আজাদ ও তাঁর দলবল,   দুপুরে হামলা চালায়।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget