এক্সপ্লোর

SSC Scam: 'তিনি কিন্তু একবারও বলেননি , আমি দুর্নীতি করিনি..', বিকাশরঞ্জনের নিশানায় মুখ্যমন্ত্রী !

Bikash Ranjan Attacks Mamata On SSC Scam: চাকরিহারাদের বৈঠকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, পাল্টা কী বললেন বিকাশরঞ্জন ?

কলকাতা: নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পর, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন এবিপি আনন্দ-র একান্ত সাক্ষাৎকারে তোপ দাগলেন তিনি।

এবিপি আনন্দ: মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে, নিশানা করেছেন। তিনি বলেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কি রাজনৈতিকভাবে আইসোলেটেড করা উচিত নয় ?

বিকাশরঞ্জন ভট্টাচার্য: ঠিকই বলেছেন উনি। উনি তো দুর্নীতির পক্ষে। আমি দুর্নীতির বিপক্ষে। রাজনৈতিকভাবে আইসোলেট করা মানে, উনিই পশ্চিমবঙ্গের মানুষকে ডাক দিচ্ছেন, যে আপনারা দুর্নীতির পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন ? উনি অনেক কথা বলেন, সেটার গুরুত্ব বোঝেন না। আর যেভাবে চিৎকার করে কথা বলছিলেন, পাড়ার পাগলরা এভাবে চিৎকার করে কথা বলে। উনি তাই করেছেন। পুরো উন্মাদ।  

এবিপি আনন্দ: বিকাশরঞ্জন বাবু, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যোগ্যদের ভরসা দিচ্ছেন, পাশাপাশি 'অযোগ্য' কীসের ভিত্তিতে বলা হয়েছে ? জানতে চেয়েছেন...

বিকাশরঞ্জন ভট্টাচার্য: কারণ তিনি দুর্নীতি করেছেন, তাঁর দল দুর্নীতির টাকায় সমৃদ্ধ হয়েছে। সবাই তো পেটাবে। এখন তিনি সেই মারের হাত থেকে বাঁচবার জন্য,এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি কিন্তু একবারও বলেননি , আমি দুর্নীতি করিনি। তিনি বারবার বলছেন, যোগ্য ও অযোগ্য...কে নির্ণয় করবে, কলকাতা হাইকোর্টে এতদিন মামলা হল, একটা কথা বললেন না, সুপ্রিম কোর্টে এতদিন মামলা হল, একটা কথা বললেন না, এখন রায় হয়ে যাওয়ার পর, তিনি লম্ফ ঝম্ফ করছেন।

 

মূলত এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে, যে মানুষটা জানে না কী হয়েছে, যে মানুষটা কোনও ব্যাপারে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনেশুনে কোনও পানিশমেন্ট কাউকে দিইনি। মনে রাখবেন জেনেশুনে কারও চাকরি খাইনি। অনেক বদহজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি। যারা ৩৪ বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয়। কিন্তু তার মানে এই নয়, তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? প্রথম প্রশ্ন আমার। বিকাশ ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে একঘরে করা হবে কিনা, এটা আমার প্রশ্ন।  সিপিএমকে উত্তর দিতে হবে কেন তিনি (বিকাশ ভট্টাচার্য) সব তালিকা বাতিল করে দিলেন? আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছ। আমি তো করিনি। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম। আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে। সেই ভুল সংশোধন করে নেওয়ার জন্য প্রশাসনকে সময় দাও। তা তো তোমরা দাওনি।'

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget