এক্সপ্লোর

Duttabad News: দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার কোচবিহারের তৃণমূল ব্লক সভাপতি

Gold Businessman Murder Case: স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের দিন বিডিওর গাড়ির চালক রাজু ঢালি মোবাইলে ভিডিও তুলেছিলেন, আদালতে দাবি সরকারপক্ষের আইনজীবীর। সেই ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দত্তাবাদ : স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার। তাঁর ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের দিন বিডিওর গাড়ির চালক রাজু ঢালি মোবাইলে ভিডিও তুলেছিলেন, আদালতে দাবি সরকারপক্ষের আইনজীবীর। সেই ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর সেই ফোনের ফুটেজেই কোচবিহারের তৃণমূল নেতার ছবি দেখা গিয়েছে বলে শোনা যাচ্ছে। তৃণমূল নেতার মোবাইলের টাওয়ার লোকেশনেও দেখাচ্ছে নিউটাউন, আদালতে দাবি সরকারপক্ষের আইনজীবীর। গতকাল সন্ধেয় শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় সজল সরকারকে। স্বর্ণ ব্যবসায়ী খুনে সরাসরি যোগ রয়েছে সজলের, দাবি পুলিশের। আগে গ্রেফতার হওয়া ২ জন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপাকে জেরা করে মিলেছিল সজল সরকারের নাম। ধৃত সজলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল খুনে নাম জড়ানো রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মণের, খবর সূত্রের। 

স্বপন কামিল্যা নামের স্বর্ণ ব্যবসায়ী পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা ছিলেন। দত্তবাদে বাড়ি ভাড়া নিয়ে সোনার ব্যবসা করতেন। এই স্বর্ণ ব্যবসায়ীকেই পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। দোকান থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ব্যবসায়ীকে। তার জেরেই মৃত্যু বলে অনুমান। এই ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। যদিও তাঁর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁকে ফাঁসানো হচ্ছে। একটি নীল বাতি লাগানো গাড়ি করে দেহ নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। দত্তাবাদের সোনার দোকান থেকে তুলে আনার পর স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। একজন বাঁশ জাতীয় কিছু দিয়ে মাথায় পিছনে আঘাত করলে, সংজ্ঞাহীন হয়ে পড়েন ব্যবসায়ী এবং মারা যান। এরপর, নীলবাতি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীর দেহ। ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে। নিউটাউনের একটি ফ্ল্যাটের দোতলায় এই গোটা কাণ্ড ঘটে। সেই ফ্ল্যাট চিহ্নিত করে ইতিমধ্যেই সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি ওই বিডিও- র বাড়ি থেকে সোনা চুরি করেছিলেন। যিনি চুরি করেছিলেন তিনি নিজেই জানান সেই কথা। এরপর ওই ব্যক্তি চোরাই সোনা দেন স্বপন কামিল্যা নামের স্বর্ণ ব্যবসায়ীকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি ওই বিডিও- র বাড়ি থেকে সোনা চুরি করেছিলেন। যিনি চুরি করেছিলেন তিনি নিজেই জানান সেই কথা। এরপর ওই ব্যক্তি চোরাই সোনা দেন স্বপন কামিল্যা নামের স্বর্ণ ব্যবসায়ীকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget