এক্সপ্লোর

Kolkata Fire : বৌবাজারে আগুনে পুড়ে খাক সোনার গয়না রং করার কারখানা

Congested Area : এক মানুষ চওড়া গলিতে ২০ বছর ধরে সোনার গয়না রং করার কারখানা। ঠাসা কেমিক্যাল। প্রাণ হাতেই বাস

কলকাতা : বৌবাজারে আগুনে পুড়ে খাক সোনার গয়না রং করার কারখানা। আর সেই কারখানায় অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হল তার গা লাগোয়া আরও ৩টি বাড়ি। মুচিপাড়া থানার ১১ নম্বর প্রেমচাঁদ বড়াল স্ট্রিট শুধু খাতায় কলমেই বসত বাড়ি। আদতে এটি সোনার গয়না রং করার কারখানা। স্থানীয় সূত্রে খবর, কারখানার ভিতরে গয়না কাটার মেশিন থেকে দাহ্য রাসায়নিক, সব কিছুই ঠাসা ছিল। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ কারখানায় আগুন লাগে।

এক মানুষ চওড়া গলিতে ২০ বছর ধরে সোনার গয়না রং করার কারখানা। ঠাসা কেমিক্যাল। প্রাণ হাতেই বাস। ভোরের অগ্নিকাণ্ড ফের বৌবাজারের প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

এখানে বছর ৭ আগে একবার আগুন লেগেছিল। বাসিন্দারা কারখানা সরিয়ে দেওয়ার বিস্তর চেষ্টা করেছিলেন। কিন্তু, কোনও লাভ হয়নি। আজ ভোর সাড়ে ৪টেয় আবার লাগল আগুন। এবার ভস্মীভূত হয়ে গেল লাগোয়া আরও ৩টি বাড়ি। ঘুম চোখে কোনওক্রমে বাসিন্দারা সকলেই বেরিয়ে আসতে পেরেছেন, আর উগরে দিয়েছেন ক্ষোভ।

এর আগে শিয়ালদায় জগৎ সিনেমার পাশে বাজারে আগুন-

সপ্তাহকখানেক আগেই শিয়ালদায় (Sealdaha) জগৎ সিনেমার পাশে বাজারে আগুন (Fire) লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন।  ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। শোনা যায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

জগৎ সিনেমার পাশে একটি মার্কেট কমপ্লেক্সের একেবারে উপরিতলে আগুন লাগে। সেখান থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ে। এলাকাটি এমনিতেই জনবহুল। ফলে, আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধের দিকে মার্কেট কমপ্লেক্সের পিছনের অংশে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এমনকি, এলাকার বাসিন্দাদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

সূত্রের খবর, দমকলের তরফে হাইড্রলিক ল্যাডার এনে সামনের দিক থেকে আগুন নেভানোর চেষ্টা চলে। প্রাথমিক ভাবে উঠে আসে, ওই বহুতল মার্কেট কমপ্লেক্সের সবচেয়ে উপরতলায় একটি গেস্ট হাউস দাহ্য পদার্থ থাকার সম্ভাবনার কথা। ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তার আগেই অবশ্য় পৌঁছে যান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

মাসখানেক আগেই তপসিয়ায় একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। আগুন নেভানোর কাজে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের সাতটি ইঞ্জিন। সেবারও ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় সমস্যায় পড়েছিলেন দমকলকর্মীরা। বস্তুত, মার্চ থেকে এপ্রিলের মাঝে ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় বারবার আগুন লাগার ঘটনা প্রকাশ্যে এসেছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget