এক্সপ্লোর

Kolkata Fire News: ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?

Fire Incident: ভরসন্ধ্যায় এভাবে হঠাৎ বহুতলে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দমকলবাহিনীর পাশাপাশি প্রচুর পুলিশও রয়েছে ঘটনাস্থলে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন, কলকাতা : মৌলালি এবং তালতলার মাঝে একটি বিল্ডিংয়ের দোতলায় আগুন লেগেছে শুক্রবার সন্ধ্যায়। আচমকাই আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া গিয়েছে এই বিল্ডিংয়ে। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকলের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় তালতলা থানার অফিসাররাও রয়েছেন এলাকায়। আগুন নেভানোর জন্য প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও কয়েকটি দমকলের গাড়ি আনা হতে পারে ঘটনাস্থলে। আপাতত তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে জানা গিয়েছে দমকল সূত্রে। যে এলাকায় আগুন লেগেছে, তার সামনেই রয়েছে একটি রাস্তা, যেখান দিয়ে যথেষ্ট পরিমাণে গাড়ি চলাচল করছে। 

ভরসন্ধ্যায় এভাবে হঠাৎ বহুতলে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দমকলবাহিনীর পাশাপাশি প্রচুর পুলিশও রয়েছে ঘটনাস্থলে। আগুনের শিখা দেখে বোঝা যাচ্ছে যে, বেশ বড়সড় ঘটনাই ঘটেছে। কী কারণে এই আগুন লেগেছে তা জানার চেষ্টা চালাচ্ছেন দমকলের আধিকারিকরা। চলছে আগুন নিয়ন্ত্রণে আনা এবং নেভানোর কাজ। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেখানে ভিতরে কোনও লোকজন ছিলেন কিনা বা ওই বিল্ডিংয়ের দোতলায় কী ছিল যে সেখানে আগুন লেগে গেল - সব প্রশ্নে উত্তর জানতেই তদন্ত শুরু করেছেন দমকলের আধিকারিকরা। 

ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট 

১৩৩ লেনিন সরণির একটি রেসিডেন্সিয়াল তিনতলা বিল্ডিংয়ে আগুন লেগেছে বলে খবর। এক তলায় বেশ কিছু দোকান রয়েছে। উপরের বাকি অংশে বাসিন্দারা থাকেন বলে জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ এই আগুন লাগে বলে খবর পাওয়া গিয়েছে। যখন আগুন লাগে, তখন ভিতরে কেউ ছিলেন না বলেই আপাতত জানা গিয়েছে। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে দমকলের মোট চারটে ইঞ্জিন। কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে। আপাতত এই আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি দমকল কিংবা পুলিশের তরফে। 

কয়েকদিন আগে মহাকরণের পিছনে একটি বহুতলে আগুন লেগেছিল 

মহাকরণের পিছনের একটি বহুতলে এক সংস্থার অফিস আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। প্রথমে স্থানীয় বাসিন্দাদের এবং বহুতলের নিরাপত্তারক্ষীদের নজরে আসে আগুন। তাঁরাই দ্রুত পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী।                  

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Chiranjeet Chakraborty: 'দলবদল করলে সাংসদপদ খারিজ হওয়া উচিত', তৃণমূলের ভাঙন নিয়ে এ কি বললেন চিরঞ্জিৎ!
'দলবদল করলে সাংসদপদ খারিজ হওয়া উচিত', তৃণমূলের ভাঙন নিয়ে এ কি বললেন চিরঞ্জিৎ!
Bihar News: গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
West Bengal News Live : রবিবার কালীপুজো, তার আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
রবিবার কালীপুজো, তার আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
Chiranjeet Chakraborty: 'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget