এক্সপ্লোর

Kolkata News: মেয়েকে খাওয়াচ্ছিলেন মা, হঠাৎ বাড়িতে আগুন, স্ত্রী ও সন্তান নামলেও তিন তলার ঘরেই আটকে রইলেন বাড়ির কর্তা !

Kolkata Fire Incident One Dead: সল্টলেকের বাড়িতে দাউদাউ আগুন, ঝলসে মৃত্যু এক ব্যক্তির !

কলকাতা: কলকাতায় ফের অগ্নিকাণ্ড। সোমবার রাতে সল্টলেকের DA 4 ব্লকে একটি বাড়িতে আগুন লাগে। ঝলসে মৃত্যু হয় এক ব্যক্তির।  খবর পেতেই, ঘটনাস্থলে এসে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বোস। 

'স্বামী ও স্ত্রীর সম্পর্ক ভাল ছিল না'

জানা গিয়েছে, দেবর্ষি গঙ্গোপাধ্যায় পেশায় ব্যবসায়ী। বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি তিনতলার ওই ঘরে বসে মদ্যপান করছিলেন। এবং ধূমপান করছিলেন। তাই কীভাবে আগুন লাগল, তা তদন্ত সাপেক্ষ হলেও, ধূমপানের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। 'স্বামী ও স্ত্রীর সম্পর্ক ভাল ছিল না। বর সুস্থ অবস্থায় ছিল না। মদ্যপ ছিল,তাই বাইরে বার করা যায়নি', বলে দাবি স্থানীয়দের। দমকলমন্ত্রী সুজিত বোস জানিয়েছেন, মঙ্গলবার এই ঘটনার ফরেন্সিক হবে। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপর  পুরো বিষয়টি জানা যাবে।

ঘটনার সময় ঠিক কী হয়েছিল ?

যখন আগুন লাগে, ওই সময় তাঁর স্ত্রী ও পাঁচ বছরের মেয়েও বাড়িতে ছিল।  সেই সময় ডাইনিংরুমে মেয়েকে খাওয়াচ্ছিলেন মা। আগুন লাগতেই তারা কোনওরকমে বেরিয়ে আসতে পারলেও তিনতলার ঘরে আটকে পড়েন দেবর্ষি গঙ্গোপাধ্যায়। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। দমকল কর্মীরা তিনতলার ওই ঘরে পৌঁছে দেখতে পান, সেখানে সিগারেটের টুকরো পড়ে রয়েছে।পাশের বাড়িটি ডক্টর সুকুমার মুখোপাধ্যায়ের বাড়ি। যখন আগুন লাগে, সেই সময় তখন সেখানে চেম্বার চলছিল। সেখানে ছুটে গিয়ে খবর দেয় স্ত্রী।

ঠিকানা বিভ্রাটের জেরে দমকলের আসতে ৩০ মিনিট দেরি হয়

এরপর দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকলের আসতে ৩০ মিনিট দেরি হয় বলে, পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। তবে দমকল আসতে দেরি হওয়ার কারণ হচ্ছে, ঠিকানা বিভ্রাট। যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি সল্টলেকের DA 4 ব্লক। কিন্তু দমকলের কাছে খবর গিয়েছিল যে সেটা নাকি BA ব্লক। ফলে এই ঠিকানা বিভ্রাটেই দমকলের আসতে ৩০ মিনিট দেরি হয়। 

আরও পড়েন, কুম্ভে যেতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, ৭৫ হাজার টাকা খরচ করে, গাড়িতে বাড়ি ফিরল শ্রীরামপুরের এক পরিবার !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget