এক্সপ্লোর

Chorbagan Puja Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক, "প্য়ান্ডেলের পিছনের অংশে আগুনের ফুলকি..."

Chorbagan Fire Panic: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: চারিদিকে উৎসবের আবহ। দীপাবলিতে হইচই, আড্ডা চারিদিকে। তবে তার মধ্যেই এখনও মনের মধ্যে ঘুরছে চোরবাগানের ঘটনা । আর সেই চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ফের ছড়াল আগুন আতঙ্ক। 

আরও পড়ুন, কালীপুজোয় দাপট দেখাল শব্দবাজি, প্রাণ ওষ্ঠাগত হাসপাতালে থাকা রোগীদের একাংশের, শব্দদূষণের মাত্রা ঠিক কতটা?

চোরবাগানে স্থানীয়দের একাংশের দাবি,  গতকাল রাতে প্য়ান্ডেলের ঠিক পিছনের অংশে আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই।কিছুক্ষণের মধ্য়ে স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু এই ঘটনার পর প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সামনেই এত বড় প্য়ান্ডেল রয়েছে। সেখানে কোনওভাবে আগুন ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত।

 সপ্তমীর সন্ধেয়, চোরবাগান সর্বজনীনের মণ্ডপে যখন উপচে পড়া দর্শনার্থীদের ভিড়, তার মধ্যেই আচমকা বৃষ্টি নামে, সেই সময় মাইকে এই ঘোষণা হয়।অভিযোগ এই ঘোষণা শোনার পরেই দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটে যায় পদপিষ্ট হওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা। সেদিনের ভয়ঙ্কর ঘটনায় প্রাণ হারান ১৯ জন।  লালবাজার সূত্রে খবর, তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, বিপর্যয়ের সময় চোরবাগান সর্বজনীনে ঘোষণার দায়িত্ব একাই সামলাচ্ছিলেন কুশল মজুমদার ওরফে বাবু।ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। উৎসবের আনন্দের মধ্য়েই প্রিয়জনকে হারিয়েছে এতগুলো পরিবার। কিন্তু কার বা কাদের গাফিলতিতে ঘনিয়ে এল এমন বিপর্যয়? চোরবাগানকাণ্ডে সেই প্রশ্নের উত্তর পেতে তদন্ত করছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT। 

চোরবাগান বিপর্যয়ের তদন্তে SIT-র চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে মহাকরণে বৈঠক করলেন SIT-এর আধিকারিকরা। অন্য়দিকে, ঘটনার দিন, ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হল। চোরবাগান বিপর্যয়ে তলব করা হয়েছে শিল্পী সুশান্ত শিবানী পালকে। বুধবারের মধ্য়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। চোরবাগানের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায়, স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করেছে রাজ্য় সরকার।  

চোরবাগানকাণ্ডে কীভাবে কী ঘটেছিল, তা জানতেই সিসি ক্য়ামেরার ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা। তবে সূত্রের খবর, ৩২টি সিসিটিভি ক্যামেরার মধ্যে প্রায় ১৬টি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি।যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে, সেগুলোও খতিয়ে দেখছে পুলিশ।  চোরবাগানে, বিপর্যয়ের দিন, পুজো মণ্ডপের আশপাশে, ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়। লালবাজার সূত্রে খবর, ঘটনার দিন মণ্ডপের সামনের রাস্তা। মুক্তারামবাবু স্ট্রিট, যে রাস্তা সেন্ট্রাল অ্য়াভিনিউ থেকে চোরবাগানে ঢুকছে, এছাড়া সেন্ট্রাল অ্য়াভিনিউ, এই সব চত্বরে, এবং, এন্ট্রি-এক্সিট পয়েন্ট যে সব পুলিশকর্মী মোতায়েন ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। 

 

Advertisement

সেরা শিরোনাম

নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
Weather Update: আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD
আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD
West Bengal News Live : কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
Papia Adhikary : 'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget