এক্সপ্লোর

Kolkata News: ভয়াবহ অভিযোগ রাতের কলকাতায় ! আচমকাই এল কালো রঙের গাড়ি, 'কসবার রাস্তা থেকে তোলা হল তরুণীকে..'

Kolkata Kidnapping Molestation Case : রাতের কলকাতায় গাড়িতে তুলে তরুণীকে অপহরণ করে শ্লীলতাহানির অভিযোগ।

কলকাতা: রাতের কলকাতায় গাড়িতে তুলে তরুণীকে অপহরণ করে শ্লীলতাহানির অভিযোগ। শুক্রবার রাত ১১ নাগাদ কালো রঙের গাড়িতে কসবার নিউ বালিগঞ্জ রোড থেকে তরুণীকে অপহরণের অভিযোগ। অভিযুক্ত ৫ জনের মধ্যে ২ জন তরুণীর পরিচিত।

আরও পড়ুন, শারীরিক হেনস্থার অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে BJP-র বিক্ষোভ, ভাইরাল অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ শুভেন্দুর

ঘড়ির কাঁটায় রাত ১১ টা, আচমকাই এল কালো রঙের গাড়ি, 'কসবার রাস্তা থেকে তোলা হল তরুণীকে...' 

অপহরণ করে গাড়ির মধ্যে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। পরে আনন্দপুরে অভিজাত আবাসনের পিছনের রাস্তায় তরুণীকে নামিয়ে দেওয়ার অভিযোগ। আরিয়ান সিং, আকাশ ও ৩ জনের নামে কসবা থানায় অভিযোগ দায়ের। অপহরণ ও শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তরা পলাতক, চলছে তল্লাশি, পুলিশ সূত্রে খবর। 

৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী,  গ্রেফতার ৩

কসবায় তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানি ও জোর করে গাড়িতে আটকে রাখার অভিযোগ উঠল। ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।  ফের খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ!কসবা থেকে তরুণীকে গাড়িতে তুলে হেনস্থা। জোর করে গাড়িতে আটকে রাখার ভয়ঙ্কর অভিযোগ উঠল!ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা!ঘটনার তিন দিন পর গ্রেফতার করা হল ৩ জনকে। 

ঠিক কী হয়েছিল ?
 
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা নাগাদ কসবার রাস্তা দিয়ে ফিরছিলেন অভিযোগকারী তরুণী। সেই সময় কালো রঙের একটি গাড়ি সামনে এসে দাঁড়ায়। তরুণীর দাবি, গাড়িতে থাকা আরিয়ান সিং ও আকাশ তাঁর পূর্ব পরিচিত। এছাড়াও গাড়িতে আরও ৩ জন ছিলেন। অভিযোগ, তরুণীকে গাড়িতে তোলার পর জোর জবরদস্তি শুরু করে অভিযুক্তরা। গাড়িতে আটকে রেখে EM বাইপাস-সহ একাধিক জায়গায় ঘোরানো হয়। পরে আনন্দপুরের একটি অভিজাত আবাসনের পিছনের দিকের রাস্তায় তরুণীকে নামিয়ে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। 

অপহরণ ও শ্লীলতাহানির ধারায় মামলা রুজু
 
শনিবারই কলকাতার পুলিশ কমিশনার, নারী নিরাপত্তা জোরদার করার বার্তা দিয়েছিলেন। তার মধ্যেই খাস কলকাতায় নারী নির্যাতনের অভিযোগ উঠল। শনিবার কসবা থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ সূত্রে খবর, অপহরণ ও শ্লীলতাহানির ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার কালিকাপুর থেকে অভিযুক্ত আকাশ সিং, আদিত্য গিরি ও রাহুল সাউকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে। 


Kolkata News: ভয়াবহ অভিযোগ রাতের কলকাতায় ! আচমকাই এল কালো রঙের গাড়ি, 'কসবার রাস্তা থেকে তোলা হল তরুণীকে..

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget