এক্সপ্লোর

Kolkata News : প্রবল বর্ষণ ও ঝড়ে বিপর্যস্ত কলকাতা ! শহরের কোন রাস্তাগুলিতে গাছ পড়ে বিপর্যস্ত যান চলাচল ?

Kolkata Transport Traffick Update : তুমুল ঝড়ৃবৃষ্টির পর কলকাতায় রাজপথে ভাঙল বহু গাছ, এই এলাকাগুলিতে বিপর্যস্ত যান চলাচল।

কলকাতা: তুমুল ঝড়ৃবৃষ্টির পর কলকাতায় রাজপথে ভাঙল বহু গাছ, বিপর্যস্ত যান চলাচল। ময়দান, প্রিন্সেপ ঘাট, সল্টলেক, টালা পার্ক, রফি আহমেদ কিদওয়াই রোড, কলকাতায় অন্তত ২৫টি জায়গায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত। সল্টলেকে গাড়ির উপর গাছ উপড়ে বিপত্তি তৈরি হয়েছে। রফি আহমেদ কিদোয়াই রোডে গাছ ভেঙে বিপত্তি সৃষ্টি হয়েছে। টালা পার্কে গাছ পড়ে ব্যাহত হয়েছে যান চলাচল। পাতিপুকুরে গাছ পড়ে ব্যাহত যান চলাচল। অজয়নগরে মেট্রোর সামনে জলমগ্ন রাস্তা। তবে রাস্তা থেকে সরানো হচ্ছে ভেঙে পড়া গাছ। গাছ সরাচ্ছে পুরসভার টিম ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

আরও পড়ুন, কলকাতা বিমানবন্দরে জল থইথই রানওয়ে ! প্রায় ১ ঘণ্টা ব্যাহত উড়ান পরিষেবা

দুপুরেই নামল অন্ধকার। কলকাতা ও জেলায় জেলায় হল তুমুল ঝড় ও বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ৮৮ কিলোমিটার। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিও রবিবার ঝোড়ো হাওয়া দিতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। সঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। স্বস্তির বৃষ্টির মধ্যেই কলকাতায় তাণ্ডব চালাল মাঝ জ্যৈষ্ঠের কালবৈশাখী। সেই সঙ্গে কলকাতা সহ জেলায় জেলায় হল মুষলঝারে বৃষ্টি, ঝডে উপড়ে পড়ল গাছ, লন্ডভন্ড হল শহর থেকে জেলা।

ব্য়হত হল বিমান ও ট্রেন পরিষেবা। আলিপুর আবহাওয়া দফতর থেকে শুক্রবার দুপুরে দেওয়া পূর্বাভাসে বলা হয়, দুপুরেই কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হয়, ঘণ্টায় ৭০–৮০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হতে পারে অতিভারী বৃষ্টিপাত। লাল সতর্কতা জারি করা হয় কলকাতায়। পূর্বাভাস মতো দুপুর ৩ টে নাগাদ আছড়ে পড়ে কালবৈশাখী। 
  
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। দুপুর ২টো ৪৭-এ ঝড়ের সর্বোচ্চ বেগ স্থায়ী হয় ২ মিনিট। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। 
 আবহবিদরা জানিয়েছেন, ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে বেশ কিছু দিন ধরে ভারী বৃষ্টি চলেছে। তবে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে।  

 

Advertisement

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Advertisement

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget