এক্সপ্লোর

Kolkata News: 'দেহ উদ্ধারের সময়ে বিবস্ত্র অবস্থায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ২টি পা বাঁধা ছিল' ! কসবা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Kasba Murder Case : কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দেহ উদ্ধারে বাড়ছে রহস্য !

কলকাতা: কসবায় হোটেলের ঘর থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ৩৩ বছরের আদর্শ লোসাল্কার দেহ উদ্ধারের পরে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, পলাতক তরুণী কালীঘাট ও যুবক নদিয়ার বাসিন্দা। ডেটিং অ্যাপের মাধ্যমে তরুণীর সঙ্গে আদর্শ লোসাল্কার পরিচয় হয় কিনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন, 'আমি মৃত নই..', ভোটার তালিকা দেখে আঁতকে উঠলেন শিবপুরের বৃদ্ধা

পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময়ে বিবস্ত্র অবস্থায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাঁর ২টি পা বাঁধা ছিল। মৃত যুবকের নাকের তলায় রক্ত জমে থাকায় শ্বাস রোধ করে খুন করা হতে পারে বলে সন্দেহ পুলিশের। আদর্শ লোসাল্কার মোবাইল ফোন ও মানি ব্যাগের হদিশ মিলছে না বলে খবর পুলিশ সূত্রে। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজে আদর্শ ছাড়া অন্য যুবক ও তরুণীর ছবি ধরা পড়েছে। রাত সাড়ে আটটায় আদর্শের সঙ্গে হোটেলে ঢোকেন তাঁরা। করিডরে যাতায়াত করতে দেখা গেছে তাঁদের। গভীর রাত আড়াইটে নাগাদ হোটেল থেকে হেঁটে বেরোতেও দেখা গেছে। আদর্শ লোসাল্কার নামেই হোটেলে ২টি রুম বুক করা হয়েছিল বলে সূত্রের খবর। কসবার যে হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে মাত্র ১ দশমিক ৭ কিলোমিটার দূরে কসবা থানা। এলাকায় পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।

মেঝেতে পড়ে রয়েছে বিবস্ত্র দেহ। নাকে রক্তের দাগ। পার্কস্ট্রিটের পর এবার কসবা। হোটেলে ফের অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে দাবি, শনিবার কসবার হোটেল থেকে উদ্ধার হয়েছে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দেহ। পার্কস্ট্রিটে হোটেলে খুন কসবায় হোটেলে দেহ উদ্ধার বছর ৩৩-এর আদর্শ লোসাল্কার বাড়ি বীরভূমের দুবরাজপুরে। শুক্রবার রাত ৮.৩০টা পুলিশ সূত্রে দাবি, এক তরুণী এবং যুবককে নিয়ে হোটেলে ওঠেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অনলাইনে বুকিং করে ২টি ঘর নিয়েছিলেন তাঁরা। এরপর রাত ২.৩০টে নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান তরুণী এবং সেই যুবক। 
 হোটেল সূত্রে দাবি,শনিবার বেলা পর্যন্ত আদর্শ ঘর থেকে না বেরোনোয় সন্দেহ হয় তাঁদের। এরপরই হোটেলের ঘর থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় আদর্শকে। খবর দেওয়া হয় কসবা থানায়। ঘটনাস্থলে আসে লালবাজারের হোমিসাইউ শাখা, ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে বছর ৩৩-এর এই যুবককে। কীভাবে মৃত্য়ু হল ছেলের? ভেবে পাচ্ছেন না বাবা। নিহত আদর্শ লোসাল্কার বাবা বলেন, বাঙুর অ্য়ভিনিউতে ওর তিনটে বনধুর সঙ্গে থাকত।  ফ্ল্য়াট ভাড়া নিয়ে থাকত। কথা কাল রাতে হয়েছে। ও তখন বলল আমাকে, আমি বাইকে করে নিউ আলিপুর যাচ্ছি, কোনও একটা বনধু ওর সাঁইথিয়ার এসেছিল। ও ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে। সকাল থেকে ফোন বন্ধ ছিল। 

 পুলিশ সূত্রে দাবি, যে ঘর থেকে দেহ উদ্ধার হয়, সেটির দরজা অর্ধেক ভেজানো ছিল। কিন্তু প্রশ্ন উঠছে, আদর্শর সঙ্গে যাঁরা এসেছিলেন তাঁরা কারা? কোথায় গেলেন সেই যুবক আর তরুণী? কীভাবেই বা মৃত্য়ু হল আদর্শর? পুলিশ সূত্রে দাবি, যুবক ও তরুণীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মৃত্য়ুর কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
Annapurna Yojana: এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget