এক্সপ্লোর

Kolkata News: ছুটির দিনে ফের অগ্নিকাণ্ড শহরে, এন্টালির একটি বাড়িতে আগুন

Kolkata Fire News: কেন আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। কিন্তু তাঁদের থেকে আগুন লাগার সঠিক কারণ কিছু জানা যায়নি।

হিন্দোল দে, কলকাতা : ফের কলকাতায় অগ্নিকাণ্ড। ছুটির দিন রবিবারে আগুন লেগেছে একটি বাড়িতে। শীতের দুপুরে আনন্দ পালিত রোডে আগুন লেগেছে বলে খবর। বেলা সাড়ে তিনটে নাগাদ এন্টালি থানার অন্তর্গত আনন্দ পালিত রোডের ওই বাড়িতে ভয়াবহ আগুন লাগে। স্থানীয়রাই খবর দেন দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। দমকলকর্মীদের পাশাপাশি এন্টালি থানার পুলিশও আসে ঘটনাস্থলে। এন্টালির ওই বাড়ির চারতলায় আগুন লেগেছে বলে খবর পাওয়া গিয়েছে। রবিবার বেলা ৩টে ৩০ মিনিট নাগাদ এই আগুন লাগে। বেশ কিছু গ্যাস সিলিন্ডার বের করে নিয়ে যাওয়া হয়। সেগুলি বিস্ফোরণ হলে আরও ভয়াবহ হতে পারত অগ্নিকাণ্ড। সংকীর্ণ রাস্তা ওই এলাকায়। গোটা পরিস্থিতি আতঙ্কিত স্থানীয়রা। বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অনেকেই। 

কেন আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। কিন্তু তাঁদের থেকে আগুন লাগার সঠিক কারণ কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন সংবাদমাধ্যমে ছবি তুলতে বাধা দিয়েছেন। কেন তাঁরা বাধা দিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে এই বাধার কারণে দমকলকর্মীদের সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এন্টালির আনন্দ পালিত রোডের ওই এলাকায় তৎপর রয়েছে দমকলবাহিনী এবং পুলিশ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসায় স্বভাবতই আতঙ্ক রয়েছে এলাকায়। 

সম্প্রতি ভয়াবহ আগুন লেগেছিল নিউটাউনের ঘনি ঝুপড়িতে এবং কাঁকুড়গাছিতে 

গত বুধবার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে নিউটাউনের ঘুনি বস্তির বেশিরভাগ অংশ। শীতের রাতে গৃহহীন হয়ে পড়েন কয়েকশো মানুষ। অনেকেই আবার দাবি করেন, এইসব ঝুপড়িতে বসবাসকারী বহু বাসিন্দাই ছিলেন বাংলাদেশি। 

নিউটাউনের ঘুনি ঝুপড়ির পর এবার মানিকতলা কাঁকুড়গাছির গো়ডাউনে আগুন। গভীর রাতে মানিকতলা থানা এলাকার ঘোষবাগান লেনে অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিধ্বংসী আগুন। প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে মুহুর্মুহু সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দমকলের অন্তত ১৫টি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন। রাতেই ঘটনাস্থলে যায় মানিকতলা থানার পুলিশ। উপস্থিত ছিলেন মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে-ও। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ, একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে প্রথম আগুন লাগে। পাশে থাকা প্লাস্টিকের স্ক্র্যাপের গোডাউন সহ একাধিক গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভেঙে চুরমার হয়ে গেছে বাড়ির কাচের জানালা। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় চলে আসেন প্রচুর মানুষ। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget