এক্সপ্লোর

Kunal Ghosh: 'মোদির কথা ভেবে, পকোড়া চা-ও বিক্রি করুন', বিজেপি বিধায়কদের ঘুঘনি-মুড়ির বিক্রির পর পরামর্শ কুণালের

Kunal BJP Modi : বিধানসভার গেটের সামনে ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করেন বিজেপি বিধায়করা। আর এবার সেই ইস্যুতেই এবার বিস্ফোরক কুণাল ঘোষ।

কলকাতা: পুজোর মুখে কর্মসংস্থান নিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করে বিজেপি (BJP) । বিধানসভার গেটের সামনে ঘুগনি ও ঝালমুড়ি বিক্রি করেন বিজেপি বিধায়করা। হাতে ঝালমুড়ির কৌটো ! মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে কটাক্ষ করে বিধানসভার গেটে এভাবেই অভিনব বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়করা। আর এবার সেই ইস্যুতেই এবার বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

এদিন কুণাল ঘোষ বলেন, 'যারা নেতিবাচক মন নিয়ে, ঝাড়মুড়ি বিক্রি করলেন, তাঁরা পকোড়া চা-ও বিক্রি করুন। মোদিজির কথা ভেবে। আর বুদ্ধবাবু যেহেতু স্বনির্ভরতার জন্য কোয়েল পালনে জোর দিয়েছিলেন, ব্যবসা জমবে। ছবির ফ্রেমও জমজমাট হবে। ' মূলত, সম্প্রতি  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়বলেছিলেন, 'আমি বলছি, আপনি এক হাজার টাকা নিন, তা দিয়ে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট রাখুন। আস্তে আস্তে বাড়বে। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন, তারপরের সপ্তাহে মাকে বললেন, একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আরেকটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না।কেউ যদি ব্যঙ্গ করে বলে তুই এটা করছিস? বলবেন এভাবেই আমি কোটিপতি হব।' সম্প্রতি, খড়গপুরের সরকারি অনুষ্ঠানে এ’কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপরই, বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শেষে এভাবেই বিক্ষোভে সামিল হলেন বিজেপি বিধায়করা। বিধানসভার দু’নম্বর গেটের সামনে কেউ বিক্রি করলেন ঘুঘনি, কেউ চা! কেউ আবার ঝালমুড়ি!

 আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'আমরাও লাখোপতি হতে চাই, ফর্মুলা তো মুখ্যমন্ত্রী দিয়েছেন, তাই এটা করছি।' প্রসঙ্গত, রাজ্যে কর্মসংস্থান নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। রাজ্যের একাধিক মামলার মধ্যে শিক্ষাক্ষেত্রে এসএসসি মামলা নিয়ে তুলকালাম। ধর্ণামঞ্চে দিনের পর দিন চাকরি প্রার্থীরা। পাশ করেও চাকরি না পাওয়া, এবং পরীক্ষায় না বসেও চাকরি পাওয়ার ইস্যুতে ইতিমধ্যেই শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে গেরুয়া শিবির। তবে মমতার নতুন করে ঘুঘনি বানিয়ে বেকারদের কোটিপতি দেখানোর স্বপ্নে রাজপথে নামলেন বিজেপি বিধায়করা।

আরও পড়ুন, 'মিঠুন মানেই বাঙালির আবেগ, তৃণমূলের ক্ষেত্রেও তা কাজ করে', বললেন সুকান্ত

যদিও পাল্টা অর্থমন্ত্রী ও তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'মুখ্যমন্ত্রী এটা বলেননি, এরা কিনে নিয়ে এসে বিক্রি করছেন, সেটা তো কোথাও বানানো হয়েছে।নাটক করে লাভ হবে না।' মূলত সম্প্রতি,  তৃণমূলের বিরাট সমাবেশে দাঁড়িয়ে বাংলার চাকরি নিয়োগ দুর্নীতি ইস্যু প্রকাশ্যে আসতেই, বামেদের প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।কত চাকরি হয়েছে বাম আমলে ? কত চাকরি তৃণমূলের সরকারের আমলে হয়েছে ? স্টেজে উঠেই অগ্নিশর্মা হয়ে প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।' 

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget