এক্সপ্লোর

Kunal Ghosh: গুজরাতে সেতু বিপর্যয়ে 'কাটমানি' নিয়ে বিস্ফোরক কুণাল, টুইটে তোপ বিজেপিকে

Kunal Ghosh on Gujarat bridge: গুজরাতে সেতু বিপর্যয়ের ঘটনায় টুইটে বিস্ফোরক কুণাল ঘোষ। কী বললেন তিনি ?

কলকাতা: গুজরাতে (Gujarat) সেতু বিপর্যয়ের ঘটনায় টুইটে বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি এদিন বলেন, আশা করি রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল গুজরাট সফর করবে, কীভাবে সেতু থেকে কাটমানি উপার্জন করা যায়, কীভাবে শুধুমাত্র নির্বাচনী স্টান্টের জন্য মানুষের জীবন নিয়ে খেলা যায়, কীভাবে ত্রাণ ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে ফেলে দেওয়া যায়, তা শিখে নিতে বলে তিনি ডবল ইঞ্জিন সরকারের সামগ্রিক ব্যর্থতার কথা উল্লেখ করেন।

গুজরাতে নদীতে ব্রিজ ভেঙে ভয়াবহ বিপর্যয়। গুজরাতের মোরবিতে ভেঙে পড়ে কেবল ব্রিজ (Cable Bridge)। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে শতাধিক মানুষ ছিলেন। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ে ব্রিজ। রবিবার রাতের এই ভয়ঙ্কর বিপর্যয়ের পর মর্মান্তিক দৃশ্য নজরে আসে।  কেউ প্রাণ বাঁচাতে ব্রিজের কেবল ধরে ঝুলছেন, ব্রিজের কেবল ধরে বাঁচার চেষ্টায় কেউ ঝুলছেন ব্রিজের ভাঙা অংশ ধরে। সাঁতরে পাড়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন অনেকে।  চারিদিকে আর্তনাদ! ছটপুজোর সন্ধ্যায় গুজরাতের মোরবিতে ভয়ঙ্কর ব্রিজ-বিপর্যয় যখন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধিদের অন্যতম অস্ত্র হয়ে উঠেছে তখন গেরুয়া শিবিরেই নেমে এল শোকের ছায়া। মারা গেলেন গুজরাতের বিজেপি নেতার বাড়ির বেশ কয়েকজন। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় বিজেপি সাংসদ মোহন কুন্ডারিয়ার পরিবারের সদস্যরাও মারা গেছেন। সাংসদ মোহন কুন্ডারিয়ার বোনের পরিবারের ১২ সদস্যের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন, 'অভিনয় জগতের বড় ক্ষতি', সোনালি চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

১৮৭৯ সালে, মাচ্ছু নদীর ওপর ৭৬৫ ফুট দীর্ঘ সেতুটি তৈরি হয়। ঝুলন্ত এই সেতুটি পর্যটকদের কাছে ছিল অন্যতম আকর্ষণের কেন্দ্র। সংস্কারের জন্য চলতি বছরে প্রায় ৭ মাস বন্ধ ছিল সেতুটি। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সংস্কারের পর দিন চারেক আগেই সাধারণের জন্য খুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, বহন ক্ষমতার থেকে বেশি পর্যটক একসঙ্গে সেতুর ওপর উঠে পড়ায় এই দুর্ঘটনা। দুর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। বাড়তে থাকে মৃতের সংখ্যা। নিখোঁজদের সন্ধানে মাচ্ছু নদীতে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুজরাতের বিধানসভার আগে মোরবিতে ব্রিজ বিপর্যয়ে মৃত্যুমিছিল। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। বিরোধীদের প্রশ্ন, ফিটনেস সার্টিফিকেট ছাড়াই কীভাবে খুলে দেওয়া হল এই সেতু? উঠেছে সিবিআই তদন্তের দাবি। তৃণমূলের কটাক্ষ, বাংলা থেকে বিজেপি নেতাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হোক! পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রের।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Boro Maa Naihati : নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
Howrah News: মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
KMC Election : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
থমকে গেলো পুরো নির্বাচন ! আদালতের বড় নির্দেশ

ভিডিও

CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ
Suvendu Adhikari : 'কেউ তোলাবাজি করলে হেল্পলাইনে অভিযোগ জানান, ১৫ মিনিটেই ব্যবস্থা নেওয়া হবে', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget