এক্সপ্লোর

Kunal Ghosh: 'মিঠুনদা কি দিওয়ার দেখেননি ?', কেন 'মহাগুরু'-কে দেখতে অনুরোধ কুণালের ?

Kunal Attacks Mithun: 'তৃণমূলের ২১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন', মিঠুন চক্রবর্তীর দাবির পর দিওয়ার ছবি দেখতে অনুরোধ কুণালের।

কলকাতা: রাজ্যের একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে দলে দলে ঘাসফুল নেতা, বিধায়ক কর্মীদের পদ্মশিবিরে যোগ দেওয়ার দৃশ্য প্রকাশ্যে এসেছিল। কিন্তু তৃণমূলের বিপুল ভোটে জয়ের পর, উলটপূরাণ দেখা যায় বঙ্গে। একাধিক বিধায়ক-সহ নেতা-কর্মীদের বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে দেখা যায়। কিন্তু সে তো গেল একুশের প্রেক্ষাপট। বাইশে পা দিয়েই, একুশের বয়ে আনা একাধিক দুর্নীতির মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হন এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই একাধিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে একাধিক শাসকদলের নেতা-কর্মীদের। এহেন মুহূর্তেই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলেন,  'ফের তৃণমূল ছেড়ে দলে দলে নেতারা পদ্মমুখী হচ্ছেন। তৃণমূলের ২১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন।' আর এই ইস্যুতেই এবার বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

  কুণাল ঘোষ বলেন, 'হাস্যকর অরাজনৈতিক বক্তব্য, নিজেদের মধ্যে প্রতিযোগিতা, কে কত বলবেন। ভোটের আগের যোগদানগুলি মনে আছে, যারা চার্টাড প্লেন ধরে  গিয়েছিলেন, তাঁরা এখন অটো ধরে ফিরে আসছেন। আর এই ধরনের কথাগুলি সম্পূর্ণ হাস্যকর, একদিকে সুকান্ত বিজেপি, আরেকদিকে দিলীপ বিজেপি। রাজ্য বিজেপির প্রতি কেন্দ্রের আস্থা নেই বলে, অতিথি শিল্পীকে এখানে নাটক করতে পাঠানো হয়েছে। মিঠুনদা কি অমিতাভ বচ্চনের দিওয়ার টা দেখেননি ?  দিওয়ার দেখে নিন। সেখানে অমিতাভ বচ্চন বলছেন, আমাদের কাছে গাড়ি আছে, বাড়ি আছে, তোমার কাছে কী আছে ? তো শশী কাপুর বলছেন, আমাদের কাছে মা আছেন। বাংলার সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নের্তৃত্বে তৃণমূলের পাশে আছেন।'  

আরও পড়ুন, ' মুখ্যমন্ত্রীও জেলে থাকতে পারেন', দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক সুকান্ত

প্রসঙ্গত এবারও জোড়াফুল শিবিরের নেতাদের পদ্মশিবিরে স্বাগত জানানো হবে কিনা, জিজ্ঞেস করা হয় মিঠুন-সুকান্তদের। জবাবে মিঠুন বলেন,' আমি বলি, অনেকে আছেন, যাঁরা সবাই সমান নয়। তাঁরা দমবন্ধ বোধ করছেন তৃণমূলে। কেন না চুরি না করেও আঁচ পড়ছে তাঁদের গায়ে। আমি নিশ্চিন্ত করেছি যে, যাঁদের নাম দিয়েছি, তাঁরা কেউ এর মধ্যে নেই। উপরের নেতারা এর পর ঠিক করবেন।'তৃণমূল ছাড়তে ইচ্ছুক নেতাদের নামের তালিকা ইতিমধ্য়েই বিজেপি নেতৃত্বকে ধরিয়েছেন কি না জানতে চাওয়া হলে, মিঠুন বলেন, 'কিছু স্পষ্ট করে বলব না। সব ধরে ফেলবে। কিন্তু প্রোটোকল ছাড়া কাজ করি না আমি। যতটুকু বলার ছিল, বলে দিয়েছি। সব বলেই কাজ করি আমি।'এরপরই সুকান্ত বলেন, 'মিঠুনদার কাছে যদি ২১ জনের নাম থাকে, আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে ৪১ জনের কম নাম থাকবে না। এমন অনেকে আছেন, যাঁরা সরাসরি শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন। ক্রমশ প্রকাশ্য।'

সেরা শিরোনাম

News Live: “অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন”, ‘স্ক্রুটিনি’-র পর কত নাম বাদ পড়ল ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
“অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন”, ‘স্ক্রুটিনি’-র পর কত নাম বাদ পড়ল ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: সুখবর, ১০০ দিনের কাজের জায়গায় এবার ১২৫ দিনের কাজ, এই প্রকল্পে কেন্দ্র দেবে ৬০ শতাংশ টাকা, রাজ্য দেবে ৪০ শতাংশ টাকা..
সুখবর, ১০০ দিনের কাজের জায়গায় এবার ১২৫ দিনের কাজ, এই প্রকল্পে কেন্দ্র দেবে ৬০ শতাংশ টাকা, রাজ্য দেবে ৪০ শতাংশ টাকা..
West Bengal Assembly : গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে ১০ বিধায়ক গেলেন কোথায় ? চর্চা বিজেপির অন্দরে
গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে ১০ বিধায়ক গেলেন কোথায় ? চর্চা বিজেপির অন্দরে
Government Allowances : আদিবাসী পড়ুয়াদের ও জয় জোহার প্রকল্পে বয়স্ক মহিলাদের ভাতা বৃদ্ধি করল সরকার, কত পাবেন ?
আদিবাসী পড়ুয়াদের ও জয় জোহার প্রকল্পে বয়স্ক মহিলাদের ভাতা বৃদ্ধি করল সরকার, কত পাবেন ?

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget