এক্সপ্লোর

Kunal Ghosh: 'নাটক করল ওরা', বামেদের উপর হামলাকাণ্ডের প্রতিবাদ ইস্যুতে বিস্ফোরক কুণাল

Kunal Attacks Left front : বামেদের বইয়ের স্টলে হামলা এবং তার প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেফতারি নিয়ে নিন্দার ঝড় উঠেছে। ট্যুইটারে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কলকাতা: বামেদের বইয়ের স্টলে হামলা এবং তার প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেফতারি নিয়ে একদিকে যেমন নিন্দার ঝড় উঠেছে। তেমনই পাল্টা এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসক শিবির। ট্যুইটারে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কী বললেন কুণাল ঘোষ ?

 কুণাল ঘোষ এদিন টুইটারে লিখেছেন, 'বই নিয়ে মতবিরোধ কেন হবে? পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচার নিয়ে সমস্যা। তৃণমূল কংগ্রেসেরও স্টল আছে। দৈনন্দিন রাজনীতি বাদ। সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে। পুজো মানে না, তা পুজোর দিন স্টল কেন? ওরা রবিবার করে স্টল করুক। বই পড়া, না পড়া নিয়ে কোনও ইস্যু হয়নি। নাটক করল ওরা।' উল্লেখ্য, সোমবার রাসবিহারীতে বামেদের স্টলে হামলার অভিযোগ করা হয়েছিল দলের তরফে ।তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছিল অভিযোগের আঙুল। এই হামলার অভিযোগের প্রতিবাদে রাসবিহারীতে সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার করা হয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ বামনেতারা। গ্রেফতার করে তাদের নিয়ে আসা হয় লালবাজারে । যদিও জিজ্ঞাসাবাদের পরে, লালবাজার থেকে কমলেশ্বর মুখোপাধ্যায় , বিকাশরঞ্জন ভট্টাচার্য্য-সহ অন্যান্য সিপিএম নেতাদের ছেড়ে দেওয়া হয়। 

ঠিক কী হয়েছিল ?

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, রবিবার রাসবিহারীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএমের বইয়ের স্টল ভেঙে দেয় এবং মারধর করে কমরেডদের। এবং সেই ঘটনার প্রতিবাদেই রাসবিহারীতে শ্রী চৈতন্য লাইব্রেরীর সামনে আমাদের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রচারের জন্য একটি অটোও মজুত রাখা হয়। ঠিক সেই সময়েই নাকি তৃণমূলের একাধিক দুষ্কৃতী তাঁদের দিকে ছুটে আসে এবং হামলা চালায় বলে অভিযোগ তোলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এখানেই শেষ নয়, পরিচালক আরও জানান, 'বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের ওপর হামলার চেষ্টা' করা হয়। পুরো ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন তিনি। কমলেশ্বরের কথায়, 'ওই অঞ্চলে জমায়েত করা যাবে না, এই অভিযোগে পুলিশ আমাদের গ্রেফতার করে।' আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্যেকে যারা হামলার থেকে বাঁচাতে গিয়েছিলেন, গ্রেফতার করা হয় তাঁদেরকেও, বলে জানান তিনি।  পরিচালকের দাবি, 'যে কোনও গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং কন্ঠরোধ করার চেষ্টা এটা। গ্রেফতারির কোনও কারণ স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। কেবল বলা হয়েছে, মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছেন, তাই জমায়েত করা যাবে না'

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget