এক্সপ্লোর

Mamata Banerjee: কোনও বিধায়ক লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Attacks BJP: 'মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না। জেলায় জেলায় আইবি-র লোকেরা বিজেপির’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলা-সহ রাজ্যের একাধিক মামলায় গ্রেফতার রাজ্যের শাসকদলের হেভিওয়েটরা। বাইরে বেরিয়ে এসেছিল বিপুল পরিমাণে অর্থ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ। নম্বর কম পেয়েও রাজ্যের মন্ত্রী কন্যার চাকরি ইস্যু। ইতিমধ্যেই এই সব অভিযোগের ইস্যুতেই হাইকোর্টের নির্দেশে তদন্তের পর কড়া পদক্ষেপ নিয়েছে ইডি-সিবিআই। এদিকে এসএসসি মামলায় গ্রেফতার হওয়ায় পার্থ চট্টোপাধ্যায় দল তথা মুখ্যমন্ত্রীর কোনও সাপোর্টই পাননি। মমতার সাপোর্টে শুধুই অনুব্রত মন্ডল। এদিকে ঘাসফুলের নেতা-মন্ত্রীর মাথার উপর এখনও ঘুরছে একাধিক মামলা। কিন্তু চাপ বাড়াচ্ছে  এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। এহেন মুহূর্তেই এদিন  নেতাজি ইন্ডোরে আজ তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশনে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এজেন্সি চাই না,  চাকরি চাই।'

মমতা এদিন বলেন,' তৃণমূল কংগ্রেসে টিকিট পেতে লবি করতে হয় না। যে কাজ করবে তাঁকে দল খুঁজে নেবে। পুজোর পর থেকে আবার দলীয় কর্মসূচি শুরু হবে। কোনও বিধায়ক লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না। মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না। জেলায় জেলায় আইবি-র লোকেরা বিজেপির।’ এরপরেই এদিন তিনি বলেন, 'এজেন্সি চাই না,  চাকরি চাই।' প্রসঙ্গত, বাংলার একের পর এক মামলায় তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই অধিকাংশ মামলাতেই তদন্তে হাইকোর্টের নির্দেশে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতা-বিধায়কের। গ্রেফতার হয়েছেন অনুব্রত, পার্থ। উল্লেখ্য ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনও মমতা ক্ষোভ উগরে দেন চাকরি ইস্যুতেই। উল্লেখ্য, একদিকে 'পাশ করেও চাকরি নেই', অন্যদিকে 'পরীক্ষা না দিয়েও চাকরি' , এমন অভিযোগে যখন ঝাঁঝরা শাসকদল, ঠিক তখনই আজ শিক্ষক দিবসের দিনেও প্রশ্নবাণ নিক্ষেপ করলেন তিনি। শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে স্পষ্ট জানান, 'আমরা কারও চাকরি খাইনি।'

আরও দেখুন, ‘মেয়েকে মানসিক চাপ দিচ্ছে সিআইডি', সারদাকাণ্ডে সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

বাম আমলের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েকটা ছেলে -মেয়ে বসেছিল রাস্তায়, আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি বলেছিলাম তখন, এদের কয়েকজনকে করে দিন। তখনকার এডুকেশন মিনিস্টার আমাকে বলেছিলেন, যে এদের নাম্বার পারমিট করছে না। আমার আবার একটু দয়ামায়া বেশি। আমি বলেছিলাম, দিন না একটু, করে দিন না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কী আর হবে ? তারপরেও, আপারা জানেন অনেক ডিপার্টমেন্ট আছে, সিপিএম চলে গেলেও যে, অত্যাচার আমাদের সঙ্গে করেছে, আমরা তো কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পানতো আলমারিতে, একটা কাগজও পাবেন না। আমাদের আমলে কাগজ আছে। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন।' এরপরেই মুখ্যন্ত্রী হাত মুঠো করে অগ্নিশর্মা হয়ে বলেন,' ওদের আমলে একটাও কাগজ নেই। আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পায়নি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget