এক্সপ্লোর

Kolkata Book Fair: কলকাতা বইমেলায় মমতা, পরিবহণ মন্ত্রীকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর ?

Mamata in Kolkata Book Fair: কলকাতা বইমেলায় মমতা, বইমেলায় এসে কী বললেন মুখ্যমন্ত্রী ? ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা। 

কলকাতা: 'কলকাতা বইমেলা সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে', কলকাতা বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধনী অনুষ্ঠানে এসে  বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন বইমেলায় পৌছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে (Sirsendu Mukherjee) সম্মান জানালেন মমতা।  ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা।  বইমেলায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী। পরিবহণ মন্ত্রীকে বাস পরিষেবা বাড়ানোর জন্য নির্দেশ দিলেন তিনি। তবে এদিন মুখ্যমন্ত্রী সরাসরি না হলেও একটা অন্য সুর পাওয়া গেল তার কথায়। তিনি এদিন বলেন, 'সমালোচনা থেকে রোজ নতুন কিছু শিখি।'

 সমালোচনা থেকে রোজ নতুন কিছু শিখি, কেন বললেন মমতা ?

মমতা এদিন বলেন, ' আমি খুব ক্ষুদ্র মানুষ। আমার সবটাই কুৎসার আঙিনায়, অপপ্রচারের আলিঙ্গনে, কোথাও কোথাও, কারও কারও পছন্দ নাও হতে পারে। তবে এরপরেই তিনি বলেন,' যে তোমায় খারাপ বলে বলুক, তুমি খারাপ বলো না। তা সত্ত্বেও এই কাজকর্মের মধ্যে কষ্ট করে করে', বলতে বলতে এরপর থেমে মজা করে বলেন তিনি, 'কষ্ট করে না ফাঁকি দিয়ে দিয়ে, আমার ১২৮টি বই প্রকাশিত হয়েছে। আর এইমুহূর্তে আমি এবার নতুন ৬টি বই দিচ্ছি।  কিন্তু আমার আরও ৪-৫টি বই প্রসেসে আছে। আগামী বইমেলায় আমি ওগুলি তুলে দেবো।' মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বই নিয়ে সম্প্রতি কটাক্ষ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিন নাম না করলেও মুখ্যমন্ত্রীর কথায় কি সেই অভিযোগই কি উঠে এল ? চাপান উতোর রাজনৈতিক মহলে।

আরও পড়ুন, 'কাকে মুখ্যমন্ত্রী করেছেন, বুঝতে হবে', ISF ইস্যুতে বলেন শুভেন্দু, বিস্ফোরক ফিরহাদ

 'অখাদ্য বই'

প্রসঙ্গত, নাম না করলেও সম্প্রতি মমতার কবিতার বই নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা যায়,  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের থেকে। 'কবিতার প্রথম লাইন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে? আমার মনে হয় কেউ পড়বে না', সরকার সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারের হাল নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'এই অখাদ্য জিনিসগুলো গ্রন্থাগারে রাখবেন না, এটা আজ বলার সময় এসেছে। 'অখাদ্য বই সরবরাহ হয় সরকারি গ্রন্থাগারে, পড়তে চাইবে কোন মনুষ্য সন্তান?  এই বই কিনলে, তবেই সাহায্য পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। এই ধরনের বই সরবরাহ হলে, উইপোকা ছাড়া কারও সুবিধে হবে না। খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়। কয়েক বছর আগে একটি গ্রন্থাগারে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি বিস্ফোরক হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

,  

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget