এক্সপ্লোর

Kolkata News: পুজোর আবহে একের পর এক মৃত্যু, এবার সোনারপুরে প্যান্ডেলেই তড়িদাহত হয়ে মৃত্যু পুজো উদ্যোক্তার

District News: সোনারপুর পুলিশের তরফে দাবি করা হচ্ছে কোনওরকম রেজিস্ট্রেশন ছাড়াই উদ্যোক্তরা পুজো আয়োজন করছিলেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সোনারপুরে পুজো প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উদ্যোক্তার মৃত্যু।
  • রেজিস্ট্রেশন ছাড়াই আয়োজিত পুজোয় অসাবধানতাবশত তারে হাত লাগে।
  • বেহালায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মর্মান্তিক মৃত্যু।
  • CESC বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর ঘটনায় পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা দেবে।

হিন্দোল দে, কলকাতা: পুজোর আবহে শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। এবার প্যান্ডেলেই তড়িদাহত হলেন খোদ পুজো উদ্যোক্তা। ঘটনাটি সোনারপুরে। মৃতের নাম বিশ্বজিৎ সাহা। ওই ব্যক্তি সুভাষগ্রামে কোদালিয়া শান্তি সংঘ ক্লাবের পুজো উদ্যোক্তা ছিলেন। প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।

পুলিশের তরফে দাবি করা হয়েছে ওই পুজো কমিটির কোন রেজিস্ট্রেশন ছিল না। রেজিস্ট্রেশন ছাড়াই গ্রামের লোকজন মিলেই আয়োজন করেছিলেন পুজো। তাতেই বিপদ। গতকাল প্যান্ডেলের এক পাখা হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল। সেই পাখায় হাত দিতেই সব শেষ। স্ট্যান্ড পাখায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন বিশ্বজিৎ। বোর্ডে সর্টসার্কিটের ফলেই তড়িদাহত হন তিনি।

স্থানীয়রা কোনওরকমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া। গোটা ঘটনাটি কী ভাবে ঘটল, কী হয়েছিল, সেই বিষয়টি সোনারপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। যদিও রেজিস্ট্রেশন সম্পর্কে পুলিশের দাবির একেবারে বিপরীত কথা বলছেন স্থানীয়রা। তাঁরা জানান ক্লাবের তরফে বিদ্যুৎ সহ পুজো, সবটারই রেজিস্ট্রেশন করা হয়েছিল। 

অপরদিকে, একইদিনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেহালায় এক মহিলার মৃত্যু হয়েছে। বৃষ্টির পরিমাণ কমেছে কিন্তু থামেনি মৃত্যুমিছিল। তুমুল বৃষ্টির পর চারদিন কেটে গিয়েছে। তবে আজ ফের একবার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল।

ঘটনাটি বেহালার সরশুনার ক্ষুদিরাম পল্লির। আজ বেহালায় শ্রাবন্তী দেবী নামক এক প্রৌঢ়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি বন্ধ থাকা দোকানের শাটার খুলতে গিয়েই মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় বৃষ্টি কমলেও, চারদিন ধরে জল জমেই আছে। জমা জলের মধ্যে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মহিলা, দাবি প্রত্যক্ষদর্শীদের। এখানেই কিন্তু শেষ নয়। প্রৌঢ়া একা নন, তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুইজন স্থানীয় বাসিন্দাও বিদ্যুৎস্পৃষ্ট হন! 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর পর সরশুনা জুড়ে আতঙ্ক। জমা জলে হাঁটতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। গোটা এলাকায় কোনও নিকাশি ব্যবস্থা নেই। 'বর্ষাকালের শুরু থেকেই জল জমে আছে এলাকায়। স্থানীয় কাউন্সিলরকে বলে কোনও সুরাহা হচ্ছে না', অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনার পরে জমা জলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest Kolkata:
"ছাত্র বা পুলিশ,কেউ হামলা করেনি", তাহলে হামলা করল কে? 'ছাত্র সমাজের কেউ নয়', 'বহিরাগত'দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির
Mamata Banerjee: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন যন্তর মন্তরে
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
West Bengal News Live: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget