এক্সপ্লোর

Kolkata News: নাবালিকাকে অপহরণ-ধর্ষণ-খুনের চেষ্টা, হাঁটার বিশেষ ধরণই চিনিয়ে দিল অভিযুক্তকে

Kolkata News: অভিযুক্ত যুবকই যে আসল দোষী, তা চিনিয়ে দিয়েছে তার হাঁটার অদ্ভুত ধরন। একাধিক সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তার হাঁটার ওই বিশেষ স্টাইল।

আবির দত্ত, কলকাতা : নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত। ৪০ দিনের মাথায় দোষী সাব্যস্ত করল নগর দায়রা আদালত। ঘটনায় ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করা হয় ১ জনকে। পকসো ধারায় মামলা দায়ের করে পুলিশ। পুলিশ গেট প্যাটার্ন মেথড ও রাইট ব্লকার সিস্টেমে তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে জমা দেয়। ২৬ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ। আর ৪০ দিনের মাথায় দোষী সাব্যস্ত। এই মামলার তদন্তে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

৪০ দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত। কলকাতার বটতলা থানা তদন্ত শুরু করেছিল। অভিযোগ উঠেছিল মারাত্মক। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়। তার আগে তাকে অপহরণ করা হয়েছিল। শেষে খুনের চেষ্টাও করা হয় তাকে। বেশ কিছু ডিজিটাল প্রমাণ আদালতে পেশ করা হয়েছিল। তার ভিত্তিতেই চলে তদন্ত। দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত। গেট প্যাটার্ন মেথড অর্থাৎ অভিযুক্ত যেভাবে হাঁটে তা ধরা পড়েছিল সিসিটিভি ফুটেজে। জেলে গিয়েও তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তের হাঁটার ধরনের সঙ্গে তা পরীক্ষা করে দেখা হয়। এরপর রাইট ব্লকার সিস্টেমের সাহায্যে অভিযুক্ত কখন, কোথায় উপস্থিত ছিল তা খতিয়ে দেখা হয়। গোটা ব্যাপারটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ পিপিটি- র সাহায্যে আদালতের সামনে সবটা তুলে ধরা হয়। একটি মোবাইল ভিডিওতেও অভিযুক্তকে দেখা গিয়েছিল। সেই ভিডিও-ও আদালতের সামনে রাখা হয়েছিল। সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে নগর দায়েরা আদালত। আগামীকাল দুপুর দেড়টার সময় সাজা ঘোষণার কথা রয়েছে। 

আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, শুধু তাঁর কেরিয়ারে নয়, যে ডাক্তার এসেছিলেন (আর জি কর- এর এমএসভিপি) নাবালিকাকে পরীক্ষা নিরীক্ষার জন্য তিনিও জানিয়েছেন, এই ঘটনা তাঁর কেরিয়ারেও 'বিরলের মধ্যে বিরলতম' ঘটনা। এখানও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। এই ঘটনার তদন্তের স্বার্থে যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, তাঁদের মধ্যে ৮ জন বিশেষজ্ঞ। আলাদা করে ডাকা হয়েছিল আর জি কর- এর এমএসভিপি- কে আলাদা করে ডাকা হয়েছিল। তাঁর নাম চার্জশিটে ছিল না। এই তদন্তে কেন্দ্রীয় সংস্থা সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি- এরও সাহায্য নেওয়া হয়েছে। অভিযুক্তর হাঁটার বিশেষ ধরণই তাঁকে চিনিয়ে দিয়েছে। একাধিক ফুটেজ ছিল। তা আদালতের সামনে তুলে ধরা হয়েছে। অভিযুক্তের হাঁটার অদ্ভুত ইউনিক স্টাইলই এই মামলার তদন্তে বিশেষ কাজ করেছে। গেট প্যাটার্ন মেথডে অভিযুক্তের হাঁটার ধরন দেখেই তাকে চিহ্নিত করা গিয়েছে নিশ্চিত ভাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget