এক্সপ্লোর

Kolkata News: নিউ গড়িয়ায় অভিজাত আবাসনে বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ উদ্ধার ! থানা থেকে ৫০০ মিটার দূরেই 'খুন' ?

Kolkata Death Mystery : আরও একবার শিউরে ওঠা ঘটনা খাস কলকাতায় , শহরের অভিজাত আবাসনে বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ উদ্ধার !

হিন্দোল দে, কলকাতা : নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ উদ্ধার। হাত পা বাঁধা অবস্থায় ঘরের খাটের তলা থেকে গৃহকর্তা উদ্ধার। ঘটনাস্থলে পঞ্চসায়র থানার পুলিশ। থানা থেকে ৫০০ মিটার দূরে ঘটেছে খুনের ঘটনা, এলাকায় চাঞ্চল্য। 

আরও পড়ুন, যার সঙ্গে ক্লাস-হোস্টেল লাইফ, সেই বন্ধুকেই এই অবস্থায় পেল সহপাঠীরা ! কোচবিহারে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীর রহস্যমৃত্যু

ঠিক কী দেখতে পান পরিচারিকা ?

সাতসকালেই চাঞ্চল্য ছড়িয়েছে নিউ গড়িয়া আবাসনে। এই অভিজাত আবাসনের ভিতরেই উদ্ধার হয়েছে বৃদ্ধার দেহ। মৃতার নাম বিজয়া দাস। এবং তাঁর স্বামী পিকে দাস, দুই জনেই থাকতেন। অর্থাৎ এই দোতালা যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু এই বৃদ্ধ দম্পতি, তাঁরা থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, বৃদ্ধ দম্পত্তির ছেলে-মেয়ে, তাঁরা দুই জনেই বাইরে থাকেন। মেয়ে থাকেন জার্মানিতে এবং ছেলে থাকেন মুম্বইতে। এই আবাসনে বৃদ্ধ দম্পত্তি একাই থাকতেন। আজ সাতসকালে বাড়ির পরিচারিকা এসে ডাকাডাকি করেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায়, বাইরে থেকে দরজা বন্ধ রয়েছে। ভিতর থেকে নয়।  ঘরের ভিতর কোনও আলো নেই। তখন তার সন্দেহ হয়, তারপরেই তিনি দরজা খোলার পর দেখতে পান, মেঝের মধ্যে পড়ে রয়েছে বিজয়া দাস।

শহরে রহস্যমৃত্যু আরও একাধিক

এরপরেই ওই পরিচারিকা প্রতিবেশীদের খবর দেন। এদিকে ঘটনাস্থল থেকে মাত্র ৫০০ মিটার দূরেই অবস্থিত রয়েছে পঞ্চসায়র থানা। সেই থানায় খবর যেতেই পঞ্চশায়র থানার পুলিশ, ঘটনাস্থলে আসে। এরপরেই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি বেহালার বকুলতলায় বৃদ্ধার রহস্যমৃত্যু সামনে এসেছে। বাড়ির বারান্দা থেকে উদ্ধার হয় অগ্নিদগ্ধ দেহ। মৃতের নাম সর্বাণী পাল। পর্ণশ্রী থানা এলাকার বকুলতলায় দোতলা বাড়িতে থাকতেন স্বামী-স্ত্রী। ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। পরিবারের দাবি, নানারকম অসুখে ভুগছিলেন ৬৯ বছরের বৃদ্ধা। বাড়ির একতলায় ছিলেন স্বামী। তিনিই  সকালে দোতলায় স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ দেখতে পান। ডিপ্রেসনের কারণে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখা শুরু করে পুলিশ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget