এক্সপ্লোর

Kolkata News: ৩ দিন পার, অব্যাহত জট মেডিক্যাল কলেজে, মঙ্গলবার স্বাস্থ্যভবনে বৈঠক

Calcutta Medical College Agitation: তিনদিন পার হয়ে গেলেও অব্যাহত জট মেডিক্যাল কলেজে । আন্দোলনকারী এবং স্বাস্থ্যসচিবের মধ্যে আলোচনা হলেও এখনও মেলেনি সমাধান সূত্র।

কলকাতা: তিনদিন পার হয়ে গেলেও অব্যাহত জট মেডিক্যাল কলেজে (Calcutta Medical College)। আন্দোলনকারী এবং স্বাস্থ্যসচিবের মধ্যে আলোচনা হলেও এখনও মেলেনি সমাধান সূত্র। যদি তারপরেও কাটেনি জট। প্রথমে কলেজ কর্তৃপক্ষকে ঘেরাও করা হলেও, পরে তুলে নেওয়া হয়। যদিও অনির্দিষ্টকালের জন্য শুরু হয় অনশন। একটা চেষ্টা করা হয়েছে, আন্দোলনকারীদের বুঝে এই পথ থেকে সরিয়ে আনা। কিন্তু তারা তাঁদের মনোভাবে অনড়। অনির্দিষ্টকালের অনশনের কর্মসূচি তাই এখনও জারি রয়েছে। তবে জট কাটাতে মঙ্গলবার স্বাস্থ্যভবনে বৈঠক। 

তিনদিন পার। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনে অনড় কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। জট কাটাতে মঙ্গলবার স্বাস্থ্যভবনে বৈঠক। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক কলেজ কর্তৃপক্ষ ও আন্দোলনরত পড়ুয়াদের। গতকাল রাতে অনশন মঞ্চে হাজির হন স্বাস্থ্য দফতরের কর্তারা। সমাধান সূত্র মেলেনি। ২২ ডিসেম্বরই ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে বলে ফের একবার দাবি করেছেন আন্দোলনরত মেডিক্যাল পড়ুয়ারা। পাশাপাশি, পড়ুয়াদের হেনস্থাকারী চিকিৎসক-অধ্যাপকের শাস্তি ও ঘেরাও চলাকালীন কলকাতা মেডিক্যাল কলেজের সেন্ট্রাল ল্যাবরেটরি বন্ধ রেখে রোগীদের ভোগান্তির জন্য কারা দায়ী, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। 

ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসল পড়ুয়াদের একাংশ। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে Calcutta Medical College) জারি অচলাবস্থা। আন্দোলনকারীদের একাংশের দাবি, ২২ ডিসেম্বরই করতে হবে ছাত্র সংসদ নির্বাচন। কর্তৃপক্ষের দাবি, তাঁরা ছাত্রদের প্রতি সহানুভূতিশীল, তবে ওই দিন ভোট করা সম্ভব নয়। পরিষেবা না মেলার অভিযোগে আদালতের দ্বারস্থ ভিন রাজ্যের এক বাসিন্দা। ছাত্র-আন্দোলন ঘিরে অচলাবস্থা অব্যাহত কলকাতা মেডিকেল কলেজে। অনির্দিষ্টকালের জন্য অনশনে বসল আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের একাংশ।

আরও পড়ুন, প্রাথমিকের টেট পরীক্ষায় খুলেছে কন্ট্রোল রুম, রইল জরুরী ফোন নাম্বার

পরিষেবা না মেলার অভিযোগে আদালতের দ্বারস্থ শিশুপুত্রের চিকিৎসার জন্য বিহার থেকে আসা এক ব্যক্তি। ৩ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে অনশন শুরু করেছেন ৫ পড়ুয়া। আন্দোলনকারীদের দাবি, নোটিসে পূর্ব ঘোষণা অনুযায়ী ২২ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। মঙ্গলবার ঘেরাও চলাকালীন কার ষড়যন্ত্রে রোগী পরিষেবা ব্যাহত হল, তা তদন্ত করে বের করে দোষীদের শাস্তি দিতে হবে। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে পড়ুয়াদের একাংশের আন্দোলনকে ঘিরে গত কয়েক দিনে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কলকাতা মেডিক্যাল কলেজে।সোমবার দুপুর থেকে মঙ্গলবার রাত প্রায় দেড়টা পর্যন্ত। চিকিৎসক পড়ুয়াদের একাংশের হাতে ঘেরাও হন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ একাধিক বিভাগীয় প্রধান। আন্দোলনের জেরে হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ ওঠে!  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget