এক্সপ্লোর

Rahul Sinha: 'গরু পাচারকাণ্ড ন্যাশনাল ক্রাইম,' অনুব্রত ইস্যুতে প্রতিক্রিয়া রাহুল সিনহার

Rahul Sinha Attacks Anubrata Mandal: মাত্র একটা মাছওয়ালা থেকে ৫ হাজারকোটি টাকার মালিক হয়ে গেলেন, অনুব্রত-র ইস্যুর পর কী বললেন রাহুল সিনহা

কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Scam) আজ জেল হেফাজত হয়েছে  অনুব্রত মণ্ডলের। আসানসোলের সিবিআই আদালতের নির্দেশের পরেই তাঁকে জেলে নিয়ে যাওয়া হয় এদিন। এদিকে সিবিআই হানার পর ইতিমধ্যেই বোলপুরে অনুব্রত-র একের পর এক রাইসমিলের হদিশ মিলেছে। অনুব্রত-ঘনিষ্ঠদের সম্পত্তিও নজরে রেখেছে সিবিআই। আর এহেন মুহূর্তেই বিস্ফোরক রাহুল সিনহা (Rahul Sinha)।    

 গরু পাচারকাণ্ড ন্যাশনাল ক্রাইমঃ রাহুল সিনহা

এদিন রাহুল সিনহা বলেন, 'এগুলি একদম সঠিক অভিযোগ। গরু পাচারকাণ্ড ন্যাশনাল ক্রাইম। জাতীয় সম্পত্তিকে বিদেশে পাচার করা, এথেকে বড় ন্যাশনাল ক্রাইম আর হতেই পারে না। অতয়েব আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মান-সম্মানকে নষ্ট করা এবং জাতীয় সম্পত্তিকে বিদেশে পাচার করা। দ্বিতীয়ত, যেভাবে মাত্র একটা মাছওয়ালা থেকে ৫ হাজারকোটি টাকার মালিক হয়ে গেলেন, যেভাবে তার সম্পত্তি সম্পূর্ণ অবৈধভাবে তৈরি হয়েছে এবং যেভাবে তিনি হাসপাতালকে বাধ্য করলেন বিশ্রামে আসবার রিপোর্ট দিতে। এরসঙ্গে ডিএমও জড়িতে আছে। অতয়েব ডিএম যার কথায় ওঠে বসে, এসপি যার কথায় ওঠে বসে, সেই ব্যাক্তির থেকে আর বেশি প্রভাবশালী আরও কে হতে পারে। জেলার একজন সভাপতি তার যদি এত ক্ষমতা থাকে ! এখন তো জানা যাচ্ছে, কয়লা চুরি সঙ্গেও যোগাযোগ পাওয়া যাচ্ছে। বালি খাদানের সঙ্গেও তার যোগাযোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ রাজ্যে যত অপরাধ আছে, সব অপরাধের সঙ্গে তাঁর যোগাযোগ আছে।  

প্রসঙ্গত, পার্থ-অর্পিতার পর এবার অনুব্রতর  অ্যাকাউন্টেও মিলেছে কোটি কোটি টাকা। অনুব্রতর কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করেছে সিবিআই।  প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ। অনুব্রত-কে  নিয়ে সম্প্রতি বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি বলেন, '৩-৪ কোটি হাজার টাকার মালিক অনুব্রত।  কাঁধে করে গরু নিয়ে পাচার করতেন অনুব্রত, তৃণমূলে সব লোকজন বলত, এমনটাই শুনতাম, বলে জানান বিজেপি নেতা। অনুব্রত-র ইস্যুতে তিনি আরও বলেন, 'যদি সাধারণ মানুষ হিসেবে দেখি, দিনের শেষে আমরা মানুষ। উনি গ্রেফতার হয়েছেন। আস্তে আস্তে আরও অনেক জিনিস খুলবে। আরও রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। ততটাই কামাও, যতোটা ভোগ করতে পারবে। উনি এতটাই কামিয়ে ফেলেছেন, মানে আমাদের কাছে এখনও যা কাগজ পত্র জমা পড়েছে, তাতে করে উনি ৩ থেকে ৪ হাজার কোটি টাকার মালিক। এটা একটা রোগ। একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা লাগে ! উনি যা উপর্জন করেছেন , এরপরের ১০টা জেনারেশন বসে খাবে। যখন আমি তৃণমূলে ছিলাম, তখন আমি শুনতাম, বলতেন , আমার এক ঘর টাকা হবে।'

যদিও অনুব্রতকে গ্রেফতারের ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget