এক্সপ্লোর

Kolkata: গড়ফায় দিনেদুপুরে ডাকাতি, হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট

ভরদুপুরে গড়ফার মণ্ডলপাড়ায় নির্মাণ ব্যবসায়ীর বাড়িতে হানা। মুখে রুমাল বেঁধে, টুপি পরে আসে দুষ্কৃতীরা, দাবি গৃহিণীর। 

সৌমিত্র রায়, কলকাতা: গড়ফায় দিনেদুপুরে ডাকাতি। হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট। নগদ ৩০ হাজার টাকা ও গয়না হাতিয়ে চম্পট দুষ্কৃতীদের, অভিযোগ গৃহিণীর। ভরদুপুরে গড়ফার মণ্ডলপাড়ায় নির্মাণ ব্যবসায়ীর বাড়িতে হানা। মুখে রুমাল বেঁধে, টুপি পরে আসে দুষ্কৃতীরা, দাবি গৃহিণীর। 

গড়ফায় দিনেদুপুরে ডাকাতি: গড়ফার মণ্ডল পাড়ার বাসিন্দা নির্মাণ ব্যবসায়ী সমর কর্মকার। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ডাকাতি হয়। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় সমর কর্মকার বাড়িতে ছিলেন না। বাড়িতে একাই ছিলেন সমরের স্ত্রী শিবানী কর্মকার। জানা গিয়েছে, অভিযুক্তের মুখে রুমাল চাপা দেওয়া ছিল। মাথায় ছিল টুপিও। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খোলেন শিবানী। পুলিশ সূত্রে খবর, দরজা খুলতেই ফ্ল্যাটে ঢুকে পড়ে। ছুরি নিয়ে ভয় দেখায় অভিযুক্ত। হাত-পা মুখ বেঁধে শৌচাগারে নিয়ে যাওয়া হয় গৃহিণীকে। গলার সোনার চেন এবং হাতে সোনার আংটি খুলে নেয়। পাশাপাশি ৩০ হাজার টাকা এবং সমর কর্মকারের চারটে সোনার আংটি নিয়ে চম্পট দেয়।

এদিকে ৫ হাজার টাকা ক্যাশব্যাকের (Cashback) ফাঁদে পড়ে ১ লক্ষ ৬৩ হাজার টাকা খোয়ালেন জোড়াবাগানের এক বাসিন্দা। জোড়াবাগান থানার পাশাপাশি কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের সাইবার শাখাতে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, খোয়া যাওয়া টাকা দিয়ে কেনা হয়েছিল সোনার কয়েন। কিন্তু, কীভাবে দেড়লক্ষ টাকার বেশি গায়েব হল জোড়াবাগানের বাসিন্দার অ্য়াকাউন্ট থেকে? পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে এক নামকরা প্রাইভেট ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন জোড়াবাগানের এক বাসিন্দা। ৫ এপ্রিল হাতে পেয়েও যান ক্রেডিট কার্ড।  ৩দিন পর, ৮ এপ্রিল সন্ধেয় একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। নিজেকে সেই ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দিয়ে তাঁকে জানান, ব্যাঙ্কের তরফ থেকে ৫ হাজার টাকার ‘ক্যাশব্যাক অফার’ দেওয়া হচ্ছে।

ক্রেডিট কার্ডের আবেদন করার সময় ক্যাশব্যাক সম্পর্কে জানায় সন্দেহ হয়নি জোড়াবাগানের বাসিন্দার। এরপরই, তাঁকে পাসওয়ার্ড ও লিঙ্ক-সহ একটি ইমেল পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, জোড়াবাগানের বাসিন্দা লিঙ্কে ক্লিক করে ক্রেডিট কার্ড ডিটেল দিয়ে ক্যাশব্যাকের আবেদন করেন। সঙ্গে সঙ্গে মোবাইলে একটি OTP আসে। ওটিপি দিতেই, SMS আসে অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৬৩ হাজার টাকা কেটে নেওয়া হয়। প্রথমে জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে অভিযোগ জানানো হয়েছে কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের সাইবার শাখায়।

আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget