এক্সপ্লোর

Kolkata News: 'স্বামী বিবেকানন্দর জন্মস্থানে শিউরে ওঠার মতো ঘটনা..'! কেন চটলেন মালব্য ও শুভেন্দু ?

Suvendu Malviya On Saffron Color Flag Down: কলকাতার বাস থেকে গেরুয়া পতাকা খোলা নিয়ে বিতর্ক, কী প্রতিক্রিয়া মালব্য ও শুভেন্দুদের ?

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: 'কলকাতার বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে '! প্রতিবাদ জানিয়ে সোশ্যাল পোস্ট মালব্য ও শুভেন্দুর। এক্স হ্যান্ডেলে আইটি সেলের প্রধান অমিত মালব্য জানিয়েছেন, গেরুয়া কেবল একটি রঙ নয়। এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে।'

আরও পড়ুন, বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ধেয়ে আসছে কালবৈশাখী, ৯ জেলায় সতর্কতা, প্রবল বর্ষণের আশঙ্কা দক্ষিণবঙ্গে..

 একটা বাসকে ঘিরে অগণিত মানুষের ভিড়। ভেসে আসছে চিৎকার!চালকের আসন থেকে উঠে, বাসের সামনে লাগানো গেরুয়া পতাকা খুলে ফেলছেন চালক।আর তা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ছে বাসকে ঘিরে থাকা ভিড়।এই ঘটনা যখন ঘটছে, তখন বাসের প্রায় গায়েই দাঁড়িয়ে ফোনে কথা বলছে পুলিশ। এই ভিডিও পোস্ট করে, সরব হয়েছেন বিজেপির একাধিক নেতা। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, একজন বাস চালক, যিনি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কর্তব্য পালন করছিলেন,পুলিশের উপস্থিতিতে ইসলামপন্থীদের চাপে গেরুয়া পতাকা নামিয়ে ফেলতে বাধ্য হন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়?

এই ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, স্বামী বিবেকানন্দর জন্মস্থান কলকাতায় চমকে দেওয়ার মতো দৃশ্য়! সাহস এবং ত্য়াগ এবং বীরত্বের প্রতীক গেরুয়া পতাকা জোর করে বাস খুলিয়ে দিচ্ছে মৌলবাদীদের ভিড়। স্বামীজি কি এই সহনশীলতা এবং সম্প্রীতির কথা বলেছিলেন? মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অধীনে এরকম কার্যকলাপে নজরই দেওয়া হচ্ছে না। পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে। কোথায়আমাদের সংস্কৃতি এবং মূল্য়বোধের প্রতি সম্ভ্রম?

নিজের সোশাল মিডিয়া পোস্টে এই বিষয়টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দৃষ্টিও আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় শেখ ইসরাফিল নামে ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও। এই একই ভিডিও পোস্ট করে শেখ ইসরাফিল নামে ওই ব্যক্তি লিখেছেন, 'যারা বাস চালককে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করেছে তাদের জানাই ধিক্কার।'

সেই পোস্ট শেয়ার করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, আমার এমন মানুষ পছন্দ যাঁরা নিজের ঘর ঝাড় দেওয়ার পছন্দ করেন। হিন্দুদের মধ্যে থেকে যেমন বিজেপির মতো অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে, সেভাবেই মুসলমানদের মধ্যে থেকে এইসব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে। 'একের পর এক পোস্ট ঘিরে, এই ঘটনা ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget