এক্সপ্লোর

Santanu Sen: 'সারা দেশ দেখল, কীভাবে তারা পুলিশের উপর বেধড়ক মারধর করল', বিস্ফোরক শান্তনু

Santanu Sen on Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযানে উত্তাল কলকাতা-হাওড়া। এলোপাথারি ইট,বাঁশ ছুড়লেন বিজেপি সমর্থকরা, ভাঙল ব্যারিকেড। দাউদাউ করে জ্বলে পুলিশের গাড়ি। কী বললেন শান্তনু সেন ?

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানে (Nabanna Abhijan) উত্তাল কলকাতা-হাওড়া। সাঁতরাগাছি থেকে লালবাজার, নবান্ন অভিযানে কুরুক্ষেত্র গঙ্গার দু'পাড়। এলোপাথারি ইট,বাঁশ ছুড়লেন বিজেপি সমর্থকরা, ভাঙল ব্যারিকেড। দাউদাউ করে জ্বলে পুলিশের গাড়ি। পাল্টা বেধড়ক লাঠিচার্জ পুলিশের, চলল জলকামান, কাঁদানে গ্য়াসও। জখম বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী, আহত পুলিশও।  অবস্থান বিক্ষোভের মাঝেই সুকান্তদের প্রিজনভ্যানে তোলে পুলিশ (Kolkata Police)। নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভে নামে বিজেপি।লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। আর এই ইস্যুতে এদিন প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (TMC Leader Santanu Sen)।

তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen) এদিন বলেন, 'সারা ভারতবর্ষ আজকে দেখল, ১১ কোটি ৩০ লক্ষ টাকা খরচা করে, কীভাবে একটা রাজনৈতিক দল, যারা মানুষের দ্বারা নির্বাচনের মধ্যে দিয়ে বারংবার প্রত্যাখ্যাত হচ্ছে, তাঁরা একটা শান্ত রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে। কীভাবে তাঁরা অর্গানাইজড ক্রাইম করতে পারে ! কীভাবে তাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করতে পারে, কীভাবে তারা পুলিশের উপর বেধড়ক অত্যাচার, মারধর করতে পারে, এই ধরনের নিকৃষ্ট আচরণ, ভারতীয় জনতা পার্টি ছাড়া এই মুহূর্তে ভারতবর্ষের অন্য কোনও রাজনৈতিক দল করতে পারে বলে আমি বিশ্বাস করি না। তাঁদের এই মিছিলে লোক হয়নি। তারা বিভিন্ন জেলা থেকে লোক আনতে ব্যর্থ হয়েছে। তাঁরা প্ল্যান করেছিল, অন্য রাজ্য থেকে গুন্ডা নিয়ে এসে তাঁরা গুন্ডাগিরি করবে। কীভাবে আজকে তাঁরা তাণ্ডব করেছে, আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। কীভাবে তাঁরা মিছিলের মধ্য়ে রড, শাবল, বন্দুক, গুলি, কাঁচের বোতল নিয়ে গিয়েছে, কীভাবে তাঁরা গাড়ি জ্বালিয়েছে ! একটা কমিউন্যাল রায়ট তৈরি করার প্রবণতা তাঁদের মধ্যে ছিল। আজকে রাজ্যের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেব, তাঁরা যেভাবে পদক্ষেপ নিয়ে সেটা আটকাতে পেরেছে।' 

আরও পড়ুন, 'বিজেপির মিছিলে মহিলাদের উপর অত্যাচার', 'মহিলা কমিশনের নজরে আনা হয়েছে', রিটুইট মালব্য-র

প্রসঙ্গত, আজ বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নেয় কোনা এক্সপ্রেসওয়ে। প্রথমে সাঁতরাগাছিতে পুলিশের গার্ড রেল টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। এরপর পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচের বোতল, ইট, পাথর এবং বাঁশ। গার্ড রেল ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। ভেঙে চুরমার করে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। পাল্টা জল কামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদের তাড়া করে পুলিশ। রাস্তায় ফেলে মারা হয় এক বিজেপি কর্মীকে। অন্যদিকে, হাওড়া ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা। অবস্থান বিক্ষোভের মাঝেই সুকান্তদের প্রিজনভ্যানে তোলে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget