এক্সপ্লোর

Kolkata News: ভর সন্ধেয় কসবার TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা

Kasba TMC Councilor Sushanta Ghosh Shootout : কসবার TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি! বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বাইকে চেপে হামলার অভিযোগ উঠেছে।

কলকাতা: ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর  সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ! অতীতে এমনই এক ভরসন্ধ্যা বেলায় তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুন হতে দেখেছিল গোটা বাংলা। একেবারে কাছে এসে তাঁকে গুলি ছুঁড়েছিল দুষ্কৃতী। পরে ফুটেজ যখন প্রকাশ্যে এসেছিল, শিহরিত হয়েছিল প্রত্যেকেই। এদিকে সদ্য উপনির্বাচন হয়ে গিয়েছে বাংলায়। ঠিক এমনই এক আবহে কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলায় নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। কারা কেন এই ঘটনা ঘটিয়েছে ? উঠেছে এই প্রশ্ন।


Kolkata News: ভর সন্ধেয় কসবার TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা

সূত্র মারফত খবর, 'কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বাইকে চেপে হামলার অভিযোগ উঠেছে। প্রথমে সুশান্তর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।এদিকে প্রথমে গুলি না বেরোনোয় ফের গুলি করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা বলে সূত্র মারফত খবর।এরপরেই ধাক্কাধাক্কিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে কাউন্সিলরের বাড়ির দরজায়। এই ঘটনায় ইতিমধ্যেই হামলাকারীর মধ্যে অস্ত্র-সহ একজনকে আটক করা হয়েছে। সূত্র মারফত খবর, যাকে আটক করা হয়েছে, তাঁর বাড়ি বিহারে। অপরজনকে খোঁজ করা হচ্ছে।জানা গিয়েছে, কসবায় ভিড়ে ঠাসা শপিং মলের কাছে এই শ্যুটআউটের ঘটনা ঘটেছে। তৃণমূল কাউন্সিলর  সুশান্ত ঘোষের উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়েছে। 

ঘড়ির কাটায় ৮ টা ১০ থেকে ১৫ মিনিট। সুশান্ত ঘোষ তিনি তখন নিজের বাড়ির তলায় বসেছিলেন। এবং বেশ কয়েকজন এসেছিলন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে। অভিযোগ সেইসময়, আচমকাই দুইজন একটি মোটরবাইক নিয়ে আসে। একজন যুবক ওই তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে আসেন। সুশান্ত ঘোষের কথায়, সন্ধ্যা বেলা যথারীতি আমি যেরকম বসি, সেরকমই বসেছিলাম। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে সামনের দিকে এগিয়ে আসে। প্রথমে অতোটা খেয়াল করিনি। কিন্তু কাছে এসে হঠাৎ করে, কোমর থেকে একটা মেশিন বার করে আমার বুকের দিকে তাক করে।'

তৃণমূল কাউন্সিলর এরপর বলেন,' যখন তাক করে, ট্রিগার প্রেস করে, তখনই কোনও কারণে ওটা লক হয়ে যায়। ফায়ারটা হয়নি। তখন আমার পাশে অরিণ ছিল। অরিণ ওকে ধাক্কা মারাতে ও পড়ে যায়। আমিও তখন উঠে গিয়ে দুইজনে এখসঙ্গে তাড়া করি। বাইকে বসা ছেলেনি পালিয়ে যায় গার্ডেন হাইস্কুলের দিকে। পাড়ার ছেলে ও আশেপাশের লোকজন বেরিয়ে এসে ওকে ধাওয়া করে ধরে ফেলে।যে ধরণের অস্ত্র নিয়ে এসেছিল, সেটা কোনও ছিচকের কাজ নয়। ' এটা পরিকল্পনা করেই হামলা করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এটা 'খুনের' মোটিভ ছিল বলেই দাবি সুশান্ত ঘোষের।

আরও পড়ুন, আমার বাড়িতে কোনদিনও কার্তিক ঠাকুর পড়েনি ! জানালেন হুগলির সাংসদ রচনা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget