এক্সপ্লোর

Kolkata News: আজ থেকে শুরু অনির্দিষ্টকালের অনশন, আন্দোলনে এখনও অনড় মেডিক্যাল পড়ুয়ারা

Calcutta Medical College's Student Agitation: আন্দোলনে এখনও অনড় কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য  অনশন শুরু করলেন তাঁরা।

কলকাতা: আন্দোলনে এখনও অনড় কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা (Calcutta Medical Student)। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য  অনশন শুরু করলেন তাঁরা। ডাক্তারি পড়ুয়াদের দাবি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এছাড়া, ঘেরাও চলাকালীন রোগী পরিষেবা কাদের ষড়যন্ত্রে ব্যাহত হয়েছিল তা চিহ্নিত করার পাশাপাশি, পড়ুয়াদের হেনস্থাকারী অধ্যাপকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা। অন্যদিকে, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মেডিক্যাল টিম গঠন করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। নিরাপত্তার কথা ভেবে মোতায়েন রয়েছে পুলিশ (Police)।

হাসপাতাল সূত্রে খবর, অধ্যক্ষ, অধ্যাপকদের গত পরশু রাতে বেরোতে দেওয়া হয়নি। সকালে নার্সিং স্টাফরা তাঁদের বিভাগীয় প্রধানদের ছাড়িয়ে নিয়ে যেতে এলে উত্তপ্ত হয় পরিস্থিতি।  মূলত গতকাল থেকেই অবস্থানে বসেছেন মেডিক্যালের পড়ুয়ারা। তবে সপ্তাহের ব্যস্ততম দিনে তার প্রভাব পড়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগগুলিতেও। একদিকে এসময় আউটডোরে ভিড় লেগে থাকে। মেডিক্যালে বহু দূর থেকে চিকিৎসকদের কাছে আসে রাজ্যের বাসিন্দারা। অনেকের পরিবারেরই সদস্য শহরের গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতেও আসেন আত্মীয় স্বজনরা। তবে গতকাল তো বটেই, মূলত সকাল শুরু পর থেকেই তা আরও প্রভাব ফেলতে শুরু করে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে এদিন। শেষ অবধি মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

 একদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মেডিক্যাল পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ। পাশাপাশি এদিন রোগীর পরিবার ভোগান্তিতে পড়তেই দুপক্ষের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে অভিযোগ জানিয়ে একজন নার্সিং স্টাফ বলেন, 'সব সময় মেয়েদেরকে নিচু করে দেখা হয়, এখানে আমাদের নার্সিং সুপার ম্যাডামকে আটকে রেখেছে, তার একটাই উদ্দেশ্য, ম্যাডম যদি বেরিয়ে আসেন, কোনও ফ্যাকাল্টি, এইচওডি এখান থেকে বেরিয়ে আসতে পারবে না।' কেন তালা ভাঙা চেষ্টা ? আরামবাগ থেকে আগত  রোগীর পরিজনের তরফে একজন বলেন, তিনি আজকে রিপোর্ট নিতে এসেছেন এবং সেই রিপোর্ট নিলে তবেই সিটি স্ক্যান হবে।  কিন্তু তাঁদের পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন, প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে ধর্নায় অসুস্থ এক চাকরিপ্রার্থী

  রিপোর্টের পাবার জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপরেই প্রশ্ন ওঠে তাহলে যারা কাউন্টারে বসেছেন, তাঁরা তো এই বিক্ষোভে সামিল হননি, তাহলে কী করে রিপোর্ট পাওয়া গেল না ? তবে রোগীর পরিবারের তরফে ওই আরামবাগের মহিলা বলেন, সকলেই তো ভিতরে, তাহলে কী করে পরিষেবা পাবো ? এরপরেই তিনি বলেন, কী কারণে পরিষেবায় ব্যাঘাত ঘটল ? তারা হাসপাতাল সুপারের কাছে এই ঘটনার কৈফিয়ত চাইবেন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget