এক্সপ্লোর

Taratala Building Collapsed: তারাতলায় গোডাউন ভেঙে ৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩, চলছে উদ্ধারকাজ

Taratala Incident: তারাতলায় বিপর্যয়, গ্রেফতার ৩ জন। গ্রেফতার সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, গ্রেফতার লেবার সাপ্লায়ার মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী।

সন্দীপ সরকার, তারাতলা, কলকাতা : তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫, আহত ২০ জন। তারাতলায় বিপর্যয়, গ্রেফতার ৩ জন। গ্রেফতার সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, গ্রেফতার লেবার সাপ্লায়ার মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী। মূল অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে, তাঁদেরও গ্রেফতার করা হবে, পুলিশ সূত্রে খবর। 

প্রাথমিক পর্যায়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর দায়ের হওয়ার পরই তদন্তে তৎপর পুলিশ। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরাই এই গোডাউন নির্মাণের দৈনন্দিন কাজকর্ম দেখভাল করতেন। তবে তদন্তপকারী আধিকারিকরা মনে করছেন, এখানেই শেষ নয়। গোটা ঘটনায় অনেক বড় মাথা যুক্ত থাকার সন্দেহ করা হচ্ছে। এই মাথাদের খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। তারাতলার দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা হতে চলেছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, এই গোডাউন নির্মাণের কাজ যে সংস্থাকে দেওয়া হয়েছিল বা যাঁদের কাজ দেওয়া হয়েছিল তাঁদের মধ্যে যাঁরা এই নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের পরবর্তীতে গ্রেফতার করা হতে পারে তদন্তের স্বার্থে। যিনি লিজ নিয়েছেন, যিনি নির্মাণ করছিলেন তাঁরা ছাড়াও এই গোটা কর্মকাণ্ডে আরও অনেক বড় মাথা যুক্ত থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। ত্রুটিপূর্ণ ফাইল কোন অফিসাররা সই করলেন? কীভাবে এই প্ল্যান অনুমোদন পেল? সবই খতিয়ে দেখা হবে। অনেক প্রভাবশালীও এর সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে অনুমান তদন্তকারীদের। প্রাথমিকভাবে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত এগোলে বাকি জড়িতদের নাম প্রকাশ্যে আসবে বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের। 

অন্যদিকে, ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে একাধিক উদ্ধারকারী দল। সময় যত এগোবে, ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা কমতে থাকবে। তাই জোরকদমে দ্রুত আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ, দমকল, সেনা, এনডিআরএফ এবং এসডিআরএফ। 

তারাতলায় 'তাসের ঘর'! নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫ জন। নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫, আহত ২০ জন। ধ্বংসস্তূপে আটকে অনেকে, টানা চলছে উদ্ধার কাজ। আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে জল-অক্সিজেন। উদ্ধার ২০জনের মধ্যে বেশ কয়েক জনের আঘাত গুরুতর। SSKM-এ আহতদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। ব্রেসব্রিজে ট্রান্সপোর্ট ডিপোর কাছে ভয়াবহ দুর্ঘটনা। আটকে পড়া শ্রমিকদের নামল পুলিশ-সেনা-দমকল। ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী, উদ্ধারে তদারকি। ব্রেসব্রিজে ট্রান্সপোর্ট ডিপোর কাছে ভয়াবহ দুর্ঘটনা। ঢালাইয়ের কাজ চলার সময় ভেঙে পড়ে বিশাল লোহার বিম। তারাতলায় বন্দরের জমিতে বেহরা ব্রাদার্স-এর নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়। তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫, মালিকপক্ষের বিরুদ্ধে FIR দায়ের। প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget