এক্সপ্লোর

Anubrata Mandal: অপেক্ষা শেষ, অনুব্রত-কে নিয়ে দিল্লি পাড়ি দিল বিমান

Anubrata Going to Delhi: অনুব্রত মন্ডলকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল বিমান । বিমানের শেষ প্রান্তের আসনে অনুব্রত।

কলকাতা: যাবতীয় জল্পনা শেষ। দীর্ঘ টানাপোড়েন শেষে, অনুব্রত মন্ডলকে (Anubrata Mandal) নিয়ে দিল্লির (Delhi) উদ্দেশ্যে রওনা দিল বিমান (Flight)। বিমানের শেষ প্রান্তের আসনে অনুব্রত। জানা গিয়েছে, ইউকে ভিস্তারা সেভেন থ্রি এইটের ৪৫ নম্বর আসনে বসে রয়েছেন তিনি। অনুব্রত-র দু'পাশে বসে রয়েছেন ইডি আধিকারিকরা। মোট ৩ জন ইডি আধিকারিক যাচ্ছেন অনুব্রতর সঙ্গে। ১ জন মেডিক্যাল অফিসার যাচ্ছেন বিমানে। সন্ধে ৬.৫৬ মিনিটে টেক অফ করল অনুব্রতর বিমান । 

প্রসঙ্গত, কখনও ‘বীর’, কখনও ‘বেচারা’। প্রথম থেকেই পার্থ-র পাশে না থাকলেও, জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। তারপর লোকসভা ভোট। কিন্তু, বীরভূমে তৃণমূলের ভোট-ম্যানেজার অনুব্রত মণ্ডল এখন গরু পাচার মামলায় জেলবন্দি। তবে, দলনেত্রী সেই গোড়া থেকেই অনুব্রত মণ্ডলের পাশে। আর এবার সেই অনুব্রতকেই দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিন টুইটে দিলীপ ঘোষ বলেন, 'বীরভূমের ডাকাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বীর'কে টানতে টানতে সিবিআই-ইডি নিয়ে গেল, গুণ্ডা ভাইদের সাহস হল না আটকানোর।' তবে এদিন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকেও টুইটে তোপ দাগতে ছাড়েননি তিনি। এবিপি-কে জানালেন নিজের প্রতিক্রিয়া। বললেন, 'দিল্লিতে লস্যি খাবেন' অনুব্রত। 

পাশাপাশি এদিন এবিপি-কে অনুব্রত-র দিল্লি যাত্রা ইস্যুতে প্রতিক্রিয়া দিয়ে দিলীপ ঘোষ বলেন, একটা জিনিস কদিন ধরে আলোচনা হচ্ছিল যাবেন কি, যাবেন না, আমি বলেছিলাম, আমাদের সংবিধান, আমাদের বিচারব্যবস্থার মধ্যে সেই ক্ষমতা আছে। যে একজন এরকম অপরাধীকে নিয়ে যাবে দিল্লিতে, এবং তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। সাধরণ মানুষের যে আস্থা আছে, সেটা প্রমাণিত হবে। আমরা প্রথম থেকেই বলেছিলাম কেন্দ্রীয় বাহিনীর কথা। কারণ প্রথম থেকেই পুলিশের সঙ্গে তার ভাল সম্পর্ক' বলে কটাক্ষ করেন তিনি। মূলত গতকালই দিল্লি যাত্রার জট কেটে গেছিল। সকাল ৬.৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে। জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন, 'দিল্লির লস্যি খাবেন', দোলে অনুব্রত-র দিল্লি যাত্রা নিয়ে বার্তা দিলীপের

একদিকে যখন লস্যি নিয়ে বার্তা দিচ্ছেন দিলীপ ঘোষ, তখন অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়ার ইস্যুতে গুড়-বাতাসা বিলি করলেন বিজেপি সাংসদ অনুপম হাজরা। অনুব্রতকে অনুপমের পরামর্শ, 'অনুব্রতর পিঠে চড়াম চড়াম ঢাক বাজালেই হাঁড়ির খবর বেরোবে। এখনও সুযোগ আছে, রাজসাক্ষী হয়ে যান। এখনও সুযোগ আছে, রাজসাক্ষী হয়ে যান।'

সেরা শিরোনাম

উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget