এক্সপ্লোর

Udayan Guha: দিলীপের গলায় পা দেওয়ার হুঙ্কার, পাল্টা হাঁটু ভাঙার দাওয়াই উদয়নের

Udayan Attacks Dilip: ‘যে আমার গলায় পা দিয়ে দাঁড়াতে চায়, তার হাঁটু ভাঙার অধিকার আছে', দিলীপের গলায় পা দেওয়ার হুঙ্কারে পাল্টা হাঁটু ভাঙার দাওয়াই উদয়নের।

কলকাতা: বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায় পা দেওয়ার হুঙ্কার, পাল্টা হাঁটু ভাঙার দাওয়াই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র (Udayan Guha)। ‘যে আমার গলায় পা দিয়ে দাঁড়াতে চায়, তার হাঁটু ভাঙার অধিকার আছে। আমার সহকর্মীর বুকে পা তুলতে চাইলে, হাঁটু ভাঙার অধিকার আছে। খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুঙ্কারে পাল্টা হুমকি তৃণমূল বিধায়কের।  

দিনাহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘যে আমার গলায় পা দিয়ে দাঁড়াতে চায়, তার হাঁটু ভাঙার অধিকার আছে। আমার সহকর্মীর বুকে পা তুলতে চাইলে, হাঁটু ভাঙার অধিকার আছে।  যদি আমরা সেটা না করতে পারি, তাহলে বুঝতে হবে, বিজেপির সঙ্গে আমাদের একটা তলে তলে লাইন আছে। সেই জন্য সবাইকে শক্তি সঞ্চয় করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।' মূলত গতকাল তৃণমূলের তরফে স্লোগান ওঠে চোর চোর চোরটা, দিলীপ ঘোষ চোরটা। তখনই দিলীপ ঘোষ বলেন,  তোদের বুকে পা দেব রে। তোদের বুকে পা দেব। এরপরেই ফের হাত তুলে তৃণমূল কর্মীদের ডেকে বলেন, এসো চলে এসো, কাটমানির পয়সা শেষ ? কত করে দিয়েছে ? চা খেয়ে যাও, চা খেয়ে যাও। চা আসছে, চা আসছে, এসো এসো।এটা কাটমানির পয়সায় চা নয়, কটাক্ষ করে আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, দিলীপ-উদয়নের তোপ দাগাগাগি এই প্রথমবার নয়। কোচবিহারের  দিনহাটায় রাজনৈতিক অশান্তির ঘটনাতেও এর আগে দুজনের উষ্ণ বাক্য বিনিময় হয়।গুলি, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটা। শাসকদলের অভিযোগ, বিজেপি নেতার বাড়ি থেকেই ছোড়া হয়েছিল গুলি-বোমা ছোড়া হয়। এই মর্মে থানায় অভিযোগও জানায় তারা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে গেরুয়া শিবির। গ্রেফতারের আগে দোষারোপের পালা চলে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথায়, উদয়ন গুহ গুন্ডাদের পোষে, এর আগেও ওখানে খুন হয়েছে, এখন বাঁচার জন্য একথা বলেছে। দিনহাটাকাণ্ডে উদয়নকে তোপ দিলীপের। পাল্টা জবাব তৃণমূল বিধায়কের।

আরও পড়ুন, বারাসাতে মানিক ঘনিষ্ঠ তাপসের বাড়িতে এবার ইডি হানা

কোচবিহারের (Coochbehar) তৃণমূল (TMC) কংগ্রেস বিধায়ক ও চেয়ারম্যান উদয়ন গুহের কথায়, আমার বাড়ি এখানে, আমি তো এখানে গুন্ডা পুষি, দিলীপের মাথায় এখন অক্সিজেন কম যাচ্ছে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল। তবে  গুলি-বোমাকাণ্ডে চাপা উত্তেজনা তৈরি হয় কোচবিহারের মহকুমা শহরে। পুরভোটের মুখে উদয়ন গুহর হুমকি। কোচবিহারের কোতয়ালি থানায় দিনহাটার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। যদিও এ ব্যাপারে গুরুত্ব দিতে নারাজ উদয়ন গুহ।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget