এক্সপ্লোর

Mamata Banerjee: ললিত মোদি, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল? : মমতা বন্দ্য়োপাধ্যায়

Mamata Banerjee on PM Cares Fund: 'মেহুল চোকসি, ললিত মোদি, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল? ' বঙ্গবিভূষণের মঞ্চ থেকে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতাঃ  গত ৭২ ঘন্টায় ইতিমধ্যেই ইডি অভিযানের (ED Raid) পর বয়ে গিয়েছে ঝড়। পার্থ-কে গ্রেফতারের পর উত্তাল রাজ্য-রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফোন করেও পাননি বলে জানিয়েছিলেন পার্থ (Partha Chatterjee)। চারিদিকে যখন ইডি ঝড়, সবাই তখন মমতার মুখ খোলার অপেক্ষায় ছিল সারা বাংলা। অবশেষে এদিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এবং বড়সড় তোপ দাগলেন তিনি। এদিন বঙ্গবিভূষণের মঞ্চ থেকে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নজরুল মঞ্চের অনুষ্ঠানে তিনি প্রশ্ন করেন , 'মেহুল চোকসি, ললিত মোদি, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল?।'

প্রসঙ্গত, রাজ্যে গরুপাচার মামলা থেকে কয়লা পাচার মামলা , নারদ মামলা, এসএসসি দুর্নীতি মামলা -সহ একাধিক মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের।তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'এটা রাজনৈতিক প্রতিহিংসা।' রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায় উঠে এসেছে পাল্টা 'যোগী রাজ্য'-র কথা। এদিকে এখন পার্থ ইস্যুতে গুমোট পরিস্থিতি চারিদিক যখন, তখন কুণাল ঘোষ বলেছেন, 'অভিযোগ প্রমাণিত হলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।' বারবার একাধিক ইস্যুতে দলের নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। তাই এবার তোপের মুখে কেন্দ্রও। ইতিমধ্যেই একাধিক ইস্যুতে নাম জড়িয়েছে মেহুল চোকসি, ললিত মোদিরও। এদিন মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, 'মেহুল চোকসি, ললিত মোদি, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল?'

আরও পড়ুন, কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক: মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি এদিন আরও বলেন, '২১ জুলাই প্রোগ্রাম করলাম, আর ২২ তারিখই ভোর ৫টায় প্রোগ্রাম করতে হল? আমায় কালি ছেটালে মনে রাখবেন, আমার হাতেও আলকাতরা আছে। কোনও চাকরির ক্ষেত্রে একশোটা লোকের মধ্যে কেই কি নিজের লোককে চাকরি দেয় না? ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হল, ২০০ জন কমপ্লেন করল। সত্যি কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক। যদি কেউ অন্যায় করে থাকে, আইন ব্যবস্থা নিক।' এদিকে প্রায় অধিকাংশ রাজ্যের দুর্নীতি মামলাতেই হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। আর এবার এদিন মমতা বলেন,'  এজেন্সি দিয়ে যদি মনে করো, কারও কোমর ভেঙে দেবে, দল ভেঙে দেবে, সরকার ভেঙে দেবে... অন্যায় প্রমাণিত হলে তার দায়িত্ব সে নেবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget