এক্সপ্লোর

Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩

Kolkata News: কোল ইন্ডিয়া ভবনের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাসটির। এরপরই গার্ডওয়ালে ধাক্কা মারে সেই বাসটি। দুর্ঘটনার সময় বাসে ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।

রঞ্জিত সাউ, কলকাতা: সাতসকালে নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই বাসে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩ জন। আহতরা বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে। স্থানীয় সূত্রে জানা গিয়ছে যে, নিউটাউন থেকে সাপুরজির দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। কোল ইন্ডিয়া ভবনের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাসটির। এরপরই গার্ডওয়ালে ধাক্কা মারে সেই বাসটি। দুর্ঘটনার সময় বাসে ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।

বেপরোয়াভাবে বাস চালকদের রেষারেষি ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা নিয়মিত দুর্ঘটনা ঘটাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিছুদিন আগেই খবর এসেছিল উত্তরবঙ্গ থেকে। ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাসের যান্ত্রিক ত্রুটি প্রাণ কেড়ে নিয়েছিল এক পথচারীর। গত শুক্রবার বাগডোগরার বিহার মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশে আসছিল সরকারি বাসটি। বিহার মোড়ে ঢোকার আগেই বাসে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই সময় বাস থেকে বিকট শব্দ বের হতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মুহূর্তের মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীকে ধাক্কা মেরে সোজা উড়ালপুলের একটি পিলারে গিয়ে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পথচারীর। 

সেদিনের দুর্ঘটনায় বাসের যাত্রীদের বড়সড় কোনও আঘাত লেগেছে কি না, তা সেভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টর গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছিল। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক চালক ও কন্ডাক্টরের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।            

মহারাষ্ট্রেও একটি স্কুলবাস উল্টে যাওয়ার খবর সামনে এসেছিল। সেই স্কুলবাসটিতে ছিল ৫০ জন ছাত্র-ছাত্রী। দুর্ঘটনায় ১৫ জন ছাত্র জখম হয়েছিল। রাস্তার একপাশে পুরো উল্টে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে জড়ো হন অনেকে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। মহারাষ্ট্রের আহিল্যানগরে ঘটনাটি ঘটেছে। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
Advertisement

ভিডিও

Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ
Behala News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের | BJP Government
Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget