এক্সপ্লোর

SSC: মেয়ো রোডে অব্যাহত এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ, সামিল শুভেন্দু অধিকারী

SSC: বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালে পরীক্ষার পরে ২৫০০ জন চাকরিপ্রার্থীর চাকরি এখনও পায়নি। কিন্তু এই নিয়ে কোনও সুরাহাও মেলেনি গত ৫ বছরে।

কলকাতা: মেয়ো রোডে এসএসসির চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ অব্যাহত। প্রায় ১৫৪ দিন ধরেই চলছে এই অবস্থান বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালে পরীক্ষার পরে ২৫০০ জন চাকরিপ্রার্থীর চাকরি এখনও পায়নি। কিন্তু এই নিয়ে কোনও সুরাহাও মেলেনি গত ৫ বছরে। এদিন চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 

https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=642903073486325

এদিকে, ‘দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। এখনও সময় আছে, ব্যবস্থা নিন।’ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিয়ে এমনই মন্তব্য করলেন বিচারপতি হরিশ টন্ডন। আজ, শুক্রবার এই মামলায় দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। শিক্ষা দফতর নিযুক্ত এসএসসি-র ৫ সদস্যের কমিটি ও সার্বিক দুর্নীতি অনুসন্ধানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এদিন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, ‘কেন এসএসসি নিজে এফআইআর করেনি? এর পরেই ফের নেওয়া হয়েছে এসএসসি-র প্রোগ্রামিং অফিসারের গোপন জবানবন্দি। অভিযোগ, তালিকায় পিছিয়ে থাকলেও চাকরি দেওয়া হয় মুর্শিদাবাদের ৬ শিক্ষককে। আজ দুপুর ২টোয় পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে হাজির থাকার কথা এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার।

এর আগে স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় এসএসসির উপদেষ্টা, প্রাক্তন চেয়ারম্যান-সহ ৩ জনকে এজলাসে তলব করে হাইকোর্ট। তাঁদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধাতালিকায় নীচের দিকে নাম থাকা সত্বেও, মুর্শিদাবাদে অঙ্কের শিক্ষক হিসেবে ৬ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি। ৬ জনের মধ্যে ৩ জন আদালতে উপস্থিত হয়ে দাবি করেন, সুপারিশ সত্বেও তাঁরা কেউ ওই চাকরিতে যোগ দেননি। আগামী বুধবার ওই ৩ জনকেও প্রামাণ্য নথি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রয়োজনে অনিয়মের অভিযোগের অনুসন্ধানের ভার ফের সিবিআইকে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আদালত।

আরো পড়ুন: বাড়ি ও ফ্ল্যাট কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

সেরা শিরোনাম

Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget