এক্সপ্লোর

Kolkata Blast : পাইকপাড়ায় একের পর এক বিস্ফোরণ, উড়ল বহুতলের ছাদ

বিস্ফোরণের ধাক্কায় পাশের বাড়ির টিনের ছাদও ভেঙে গেছে। পরপর বিস্ফোরণের আওয়াজে এলাকায় আতঙ্ক।

আবির দত্ত, কলকাতা : এবার বিস্ফোরণ খাস কলকাতায়। বিধানসভা ভোটের ঠিক আগে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকা। উড়ল  বহুতলের ছাদ। সাতসকালে পাইকপাড়ায় পরপর বিস্ফোরণে ছড়াল আতঙ্ক। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির টিনের চাল উড়ে যায়। উড়ে যায় পাশের বহুতলের ছাদে।                                          

বিস্ফোরণের ধাক্কায় পাশের বাড়ির টিনের ছাদও ভেঙে যায়। পরপর বিস্ফোরণের আওয়াজে এলাকায় কেঁপে ওঠে এলাকা। জানা গিয়েছে, বন্ধ থাকা স্থানীয় ক্লাবে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় ওই বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ওই বাড়িতে কেউ বোমা রেখে গিয়েছিল। প্রোমোটিং বিবাদের কারণেই এখানে বোমা মজুত করা হয়েছিল বলেই অভিযোগ। 

বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় ওই বাড়িটিতে। হাড়হিম করা বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ওই বাড়িতে কেউ বোমা রেখে গেছিল, অভিযোগ স্থানীয়দের। এলাকায় পৌঁছেছে বম্ব স্কোয়াড।                         

স্থানীয় এক বাসিন্দা জানালেন, 'দীর্ঘদিন এই ঘরটা বন্ধ ছিল। আগে এই ক্লাবে খেলাধুলো  হত। ৫-৭ বছর হল বন্ধ আছে। আজকে হঠাৎ দেখি বিকট আওয়াজ। আমাদের ৭ তলার উপরে টিন উঠে গেছে। এই বাড়ির ৪ তলার উপরে টিন উঠে গেছে।' আরেকজন বাসিন্দা জানালেন, 'কিছু একটা বিস্ফোরণ হয়েছে। উঠে দেখি এখানে দাউদাউ করে আগুন জ্বলছে'। আরেক বাসিন্দা জানালেন, 'মারাত্মক জোরে আওয়াজ হয়। হার্টফেল করে ফেলার মতো অবস্থা। এসে দেখি প্রচন্ড ধোঁওয়া বেরোচ্ছে।'   

 তৃণমূল নেতা ও চেয়ারম্যান (১ নং বোরো, কলকাতা পুরসভা) তরুণ সাহা জানালেন, 'ঘটনা মনে হয় প্রথম শুনলাম। এত বছরে প্রথম শুনলাম। বাস্তবিকভাবে কেউ জোচ্চুরি করে এর মধ্যে রেখে গিয়েছিল নইলে তো হঠাৎ করে ফেটে যাওযার কোনও কারণ নেই। ' 

সবমিলিয়ে খাস কলকাতায় এমন ভয়াবহ বিস্ফোরণে আতঙ্কিত সকলে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রোমোটিং বিবাদের কারণে এই ঘটনা। কিন্তু সামনে ভোট। তার সঙ্গে কি এই বোমা মজুদ বা বিস্ফোরণের কোনও যোগ আছে? উঠছে প্রশ্ন।                

 

 

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget