এক্সপ্লোর

Paresh Left Parody: নিয়োগ দুর্নীতিতে নাম শিক্ষা প্রতিমন্ত্রীর, এবার বামেদের প্যারোডিতে পরেশ

Paresh Left Parody: 'চতুষ্কোণ' সিনেমার জনপ্রিয় গান, ‘বসন্ত এসে গেছে’র আদলে সঙ্গীত আয়োজন ও কণ্ঠ নীলাব্জ নিয়োগীর। গানের কথা রাহুল পালের। ভোটমুখী বঙ্গে যাঁরা লিখেছিলেন 'টুম্পা সোনা' প্যারডি।

ঊজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষ, কলকাতা: বিধানসভা ভোটের সময়, ব্যাপক জনপ্রিয় হয় বামেদের 'টুম্পা সোনা' (Tumpa Shona) গানটি। এবার পরেশ অধিকারীকে (Paresh Adhikary) নিয়েও গান বাঁধল তারা। মুহূর্তেই ভাইরাল সেই প্যারোডি (Parody)।

ভাইরাল বামেদের প্যারোডি

'চাকরি মেয়েকে দিল, ভালোই কামালো টাকা, মাঝপথে ধুকুপুকু, পরেশ তো ফেঁসে গেছে...'। 

প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরিতে ঢোকানোর অভিযোগে বিপাকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। এবার পরেশ অধিকারীকে নিয়ে প্যারোডি তৈরি করল বামেরা। চাকরি-দুর্নীতির অভিযোগ থেকে মেয়েকে নিয়ে বর্ধমান স্টেশনে নেমে পড়া, গানে উঠে এসেছে পরেশ অধিকারীর গত দু’দিনের ঘটনাক্রম। 

'তবু ডাকে মিহিদানা সীতাভোগ গোপনে, ট্রেন যেই থেমে গেছে, পরেশ তো নেমে গেছে...'। 

CBI-এর সামনে হাজির হতে মঙ্গলবার সন্ধেয় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতায় আসার জন্য পদাতিক এক্সপ্রেসে ওঠেন শিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর মেয়ে। কিন্তু, মাঝপথে উধাও হয়ে যান তাঁরা। 

বর্ধমান স্টেশনের CCTV-তে দেখা যায়, মেয়েকে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন পরেশ অধিকারী। শিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর মেয়ের অন্তরালে থাকা নিয়ে অভিনব প্রচার অভিযানে নামে SFI। 

রাজ্যের বিভিন্ন প্রান্তে, শিক্ষা প্রতিমন্ত্রীকে খোঁজার জন্য, পোস্টার ও টর্চ নিয়ে রাস্তায় নামেন এসএফআইয়ের সদস্যরা। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির কাছেই তাঁরা পথচারীদের জিজ্ঞেস করেন, তাঁরা শিক্ষা প্রতিমন্ত্রীকে দেখেছেন কিনা।

আর এবার বামেদের হাতিয়ার প্যারোডি। 'রাত জাগে রাজপথে... চাকরির দাবি নিয়ে... তাঁরা লড়ছে বলে, পরেশটা ফেঁসে গেছে।'

'চতুষ্কোণ' সিনেমার জনপ্রিয় গান, ‘বসন্ত এসে গেছে’র আদলে সঙ্গীত আয়োজন ও কণ্ঠ নীলাব্জ নিয়োগীর। গানের কথা রাহুল পালের। ভোটমুখী বঙ্গে যাঁরা লিখেছিলেন 'টুম্পা সোনা' প্যারডি। বামেদের ব্রিগেড অভিযানের থিম সং হয়ে উঠেছিল জনপ্রিয় যে গান। 

 

গানের রচয়িতা রাহুল পালের কথায়, 'আমি লিখতে ভয় পাইনা। অনেক গান লিখি। এই ধরনের গান মানুষের কাছে দ্রুত পৌঁছয়।'

পরেশ অধিকারীকে নিয়ে তৈরি এই প্যারডি শেয়ার করেছেন SFI-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর। DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'যন্ত্রণাটা প্রতিফলিত হয়েছে সাদা পাতায়। গানের মাধ্যমে।'

আরও পড়ুন: Kolkata News: সাঁতার জানা সত্ত্বেও ডুবে মৃত্যু! কেন ছিল না ফলো বোট, রোয়িং ক্লাবের ঘটনায় একাধিক প্রশ্ন

তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র তাপস রায় বলেন, 'সিপিএমের কোনও কাজ নেই। তাই এসব করেছে। কাজ না থাকলে যা হয় আর কী।'

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, 'গান নিয়ে তরজা চলছে। তারমধ্যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে পরেশ-প্যারোডি।'

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget