এক্সপ্লোর

Kolkata News: সাঁতার জানা সত্ত্বেও ডুবে মৃত্যু! কেন ছিল না ফলো বোট, রোয়িং ক্লাবের ঘটনায় একাধিক প্রশ্ন

Rowing Club Accident: কালবৈশাখীর সময় রোয়িং ক্লাবে শনিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

কলকাতা: কালবৈশাখীর সময় রোয়িং ক্লাবে (Rowing Club) মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু। কৈশোর না পেরনো দুই তরতাজা প্রাণের এ ভাবে চলে যাওয়া মানতে পারছেন না তাদের নিকজনেরা। কিন্তু এই ঘটনায় বেশ কিছু প্রশ্নও আসছে, যেমন, অনুশীলনের সময় রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) কেন ছিল না ফলো বোট? কালবৈশাখীর সতর্কতা সত্ত্বেও কেন রবীন্দ্র সরোবরে রোয়িং? সাঁতার জানা সত্ত্বেও কীভাবে ডুবে গেল দুই ছাত্র? 

রোয়িং ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা

ক্লাব কর্তৃপক্ষে যদিও জানিয়েছেন, পরিবেশের জন্য় যন্ত্রচালিত বোট নিয়ে সমস্যা রয়েছে। কলকাতা পুরসভার শোকজের জন্যই রাখা যায়নি যন্ত্রচালিত ফলো বোট। রোয়িং শুরুর সময় আবহাওয়া যথেষ্ট ভাল ছিল বলেও দাবি করেছেন তাঁরা। 

কালবৈশাখীর সময় রোয়িং ক্লাবে শনিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবরে তলিয়ে যায় একটি রোয়িং বোট। দুর্ঘটনার সময় পাঁচ জন ছিল ওই বোটে। ১৯ বিআরসি স্টুডেন্টস রোয়িং চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন করছিল তারা। শনিবারই জয়ী হয় পাঁচজনের ওই টিম। রবিবার ছিল ফাইনাল ম্যাচ। তার জন্য অনুশীলন চলছিল। সেই সময় ঝড়ের মুখে পড়ে উল্টে যায় বোটটি। জলে তলিয়ে গিয়ে মৃত্য়ু হয় তাদের মধ্যে দু'জনের। বাকি তিন জন সাঁতরে উঠে আসেন পাড়ে। 

আরও পড়ুন: SSC Recruitment Scam: 'কার সঙ্গে ফোনে কথা, কবে চাকরিতে যোগ মেয়ের,' চার ঘণ্টা ধরে পরেশকে জেরা, অঙ্কিতা অন্তরালেই

মৃত দুই কিশোরকে পূষণ সাধুখাঁ এবং সৌরদীপ চট্টোপাধ্যায় হিসেবে শনাক্ত করা গিয়েছে। তারা দু'জনই সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র। কলকাতা পুলিশের এক ট্রাফিক কর্তার ছেলে পূষণ। প্রায় সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি চালানোর পর দু'জনকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অচৈতন্য অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

বেঘোরে মৃত্য়ু দুই কিশোরের

স্থানীয়দের দেওয়া ভিডিওয় ধরা পড়েছে দুর্যোগের মধ্যে  দুর্ঘটনার মুহূর্তের ছবি। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রবীন্দ্র সরোবর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। তার পর শুরু হয় উদ্ধারকাজ। রবিবারের ফাইনাল ম্যাচ আপাতত বাতিল করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget