এক্সপ্লোর

Kolkata Accident: বেপরোয়া গতিতে পুলিশের গাড়ি? রুবির মোড়ে দুর্ঘটনায় বিক্ষোভ

Ruby More Accident:পুলিশের গাড়ি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

আবীর দত্ত, কলকাতা: রুবি মোড়ে বাইক দুর্ঘটনা (Ruby Accident)। দুর্ঘটনার পরে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন পথচারীরা (Local People)। গাফিলতির অভিযোগ পুলিশের (Police) বিরুদ্ধে।

রুবি মোড়ে দুর্ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

এদিন রুবি মোড়ে বাইক দুর্ঘটনা ঘিরে বিক্ষোভ দেখানো হয়। রেকার ভ্যানকে ধরতে গিয়ে বাইকে ধাক্কা পুলিশের গাড়ির, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশের গাড়ি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

এলাকায় উত্তেজনা। স্থানীয়দের জটলা, ক্ষোভ। তাঁদের অভিযোগ, বেপরোয়া গতিতে আসছিল একটি রেকার ভ্যান, তাকে ধরতে গিয়ে একটি বাইককে ধাক্কা মারে পুলিশের গাড়ি। তবে পুলিশের দাবি সিসিটিভি ক্যামেরায় তেমন কোনও ছবি পাননি তাঁরা। তবে ঘটনাস্থলেই দাঁড় করানো হয় বাইকটিকে। তার চালককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

এই ঘটনায় এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, 'পুলিশ এখানে হাত দেখাচ্ছিল গাড়ি ধরার জন্য। পিছন থেকে তখনই গাড়িটা আসছিল, জোর ব্রেক কষে, ছিটকে পড়ে যায়।' ঘটনাস্থলে হাজির হয় একাধিক পুলিশকর্মী। কী ঘটেছে, তাঁরা খতিয়ে দেখতে শুরু করেন। কোন পুলিশের গাড়ি ছিল, আদৌ সেটা পুলিশেরই গাড়ি কি না, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। 

দুর্ঘটনার কবলে পড়া বাইক সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, 'আহত যুবকের যেন ঠিক করে চিকিৎসা হয়। সেটাই সবচেয়ে আগে প্রয়োজন।' অপর এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, 'আমরা একটা সিগন্যাল ফেল করলে পরের সিগন্যালে আমাদের ধরে ফেলতে পারবেনই পুলিশ। পুরোটাই তো ওঁদের আয়ত্তে। সিগন্যাল ফেল করলে মনে হয় চুরি-ডাকাতি করে ফেলেছি। পুলিশের এমন ব্যবহারটা ঠিক নয়। আজকের ঘটনা একদম পুলিশের দোষেই ঘটেছে।' বারবারই একাধিক প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর কথা পুলিশের গাফিলতির অভিযোগ উঠে আসে। তবে পুলিশের দাবি, তাঁদের সিসিটিভি ফুটেজে কোনও টাটাসুমো বা গাড়ি দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: Mathurapur Fire: গভীর রাতে বিধ্বংসী আগুন, পুড়ে খাক মথুরাপুরের বাজার

প্রসঙ্গত, দিন কয়েক আগে এক রবিবার ভোরে ইএম বাইপাসের (EM Bypass) মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টা নাগাদ নিউটাউন (Newtown) থেকে সায়েন্স সিটির (Science City) দিকে যাওয়ার সময়, বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে, কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ও এক মহিলা-সহ ৩ জন ছিলেন। চালক সামান্য আহত হন। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখতে শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ।        

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget