এক্সপ্লোর

Kolkata Posta Flyover : পোস্তা উড়ালপুল ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু, বন্ধ গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক পর্যন্ত রাস্তা

ভাঙার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে গণেশ টকিজ থেকে গিরিশ পার্কগামী রাস্তাও।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা :  থেকেই পোস্তা উড়ালপুল ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করবে  KMDA। ভেঙে ফেলার কাজ চলাকালীন বন্ধ থাকবে বিবেকানন্দ রোডের একাংশ। ভাঙার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে গণেশ টকিজ থেকে গিরিশ পার্কগামী রাস্তাও। যান চলাচল নিয়ন্ত্রণে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে নোটিস জারি করা হয়েছে। পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ চলাকালীন রুট বদলে অন্য পথে চালানো হবে গাড়ি। এমজি রোডে বন্ধ থাকবে ট্রাম চলাচল। এছাড়া, বি কে পাল অ্যাভিনিউ থেকে রবীন্দ্র সরণি পর্যন্ত নিমতলা ঘাট স্ট্রিটে একমুখী যান চলাচল করবে। KMDA সূত্রে খবর, প্রায় দেড়মাস ধরে চলবে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার দ্বিতীয় পর্যায়ের কাজ। 

গত জুন মাসেও হয় উড়ালপুল ভাঙার পয়লা দফা। বেশ কিছুদিন ধরে চলে বিপর্যস্ত পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ। ফ্লাইওভার ভাঙার কাজে ব্যবহৃত হয়েছিল অত্যাধুনিক যন্ত্রপাতি। যাতে কম্পন যতসম্ভব কম হয়। 
উড়ালপুলের যে অংশ ভাঙা হয়, তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। তখনও নিয়ন্ত্রণ করা হয় চলাচল।

৫ বছর আগে, ২০১৬ সালের ৩১ মার্চ, দিনের ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পোস্তার নবনির্মিত উড়ালপুলের একাংশ! ভয়াবহ সেতু বিপর্যয়ে মৃত্যু হয় ২৭ জনের। তারপর দীর্ঘ সময় ধরে এভাবেই রয়ে গেছে উড়ালপুলের ভাঙা অংশ। শেষমেশ তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। 

ভেঙে পড়া পোস্তা উড়ালপুল মেরামতি সম্ভব নয় কোনওভাবেই। তাই বিপর্যস্ত সেতুর বাকি অংশও ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে KMDA। গোটা বিষয়টি হচ্ছে রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস বা রাইটস-এর তত্ত্বাবধানে। 

২০০৮ সালে বিবেকানন্দ উড়ালপুল তৈরিতে অনুমোদন দেওয়া হয়। ১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছিল। নির্মাণের দায়িত্ব পায় হায়দরবাদের সংস্থা আইভিআরসিএল। ২০০৯-র সেপ্টেম্বরে শুরু হয় সেতু তৈরির কাজ। 

২০১৮-র ৪ সেপ্টেম্বর মাঝেরহাট সেতুতেও বিপর্যয় ঘটে। এখন মাঝেরহাটে নতুন সেতুর পথচলা শুরু হয়েছে। পোস্তায় কি নতুন সেতু-বন্ধন হবে ভবিষ্যতে? 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget