এক্সপ্লোর

Money Recovered: কলকাতায় ফের ‘যকের ধন'! বাবা-ছেলের কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা

ধৃতদের দাবি, কটন স্ট্রিটের একটি অফিস থেকে দেওয়া হয়েছে টাকা। অন্যদিকে পুলিশের দাবি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকা, জবাব দিতে পারেননি ধৃতরা। 

কলকাতা: কলকাতায় ফের ‘যকের ধনে’র হদিশ। পোস্তা থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা। দিগম্বর জৈন টেম্পল রোডে এক বাবা-ছেলের কাছ থেকে উদ্ধার হয়েছে এই টাকা। আনোয়ার হোসেন মোল্লা ও মোস্তাকিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দাবি, কটন স্ট্রিটের একটি অফিস থেকে দেওয়া হয়েছে টাকা। অন্যদিকে পুলিশের দাবি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকা, জবাব দিতে পারেননি ধৃতরা। 

মালদার গাজোলের পর এবার কালিয়াচকে যকের ধনের হদিশ মিলল। এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লক্ষ টাকা উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। টাকার সঙ্গে মাদক কারবারের যোগ রয়েছে বলে দাবি পুলিশ সূত্রে।


১৯ নভেম্বর কালিয়াচকে পরিযায়ী শ্রমিকের বাড়িতে টাকার পাহাড়। মালদায় ফের টাকার পাহাড়! ৪ সেপ্টেম্বর, গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়  প্রায় দেড় কোটি টাকা। এবার কালিয়াচকে এক শ্রমিকের বাড়িতে মিলল যকের ধন! থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল! পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩৭ লক্ষ টাকা!


গোপন সূত্রে খবর পেয়ে শনিবার, ভিনরাজ্যের শ্রমিক, কালিয়াচকের বাসিন্দা মহীদুর শেখের বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের এসটিএফ। মহীদুর রাজস্থানে নির্মাণ শ্রমিকের কাজ করেন বলে খবর পুলিশ সূত্রে। তিনি বাড়িতে ছিলেন না। তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় ৩৬ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। 


কোথা থেকে এল এত টাকা? নেপথ্যে কি মাদক কারবার? খতিয়ে দেখছে পুলিশ। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট, হাওড়ায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি, গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে শুরু করে শিবপুরে পাণ্ডে ব্রাদার্সের গ্যারাজ ও ফ্ল্যাট। সাম্প্রতিককালে পরপর টাকার পাহাড়ের হদিশ মিলেছে রাজ্যে। তালিকায় মালদার কালিয়াচকে পরিযায়ী শ্রমিকের বাড়িও। সেখানে মিলল ৩৭ লক্ষ টাকা। 


চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালিয়াচক থেকে রয়্যাল শেখ নামে এক যুবককে প্রচুর মাদক-সহ গ্রেফতার করে সিআইডি। পুলিশ সূত্রে দাবি, পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই টাকা রয়্যাল শেখেরই। তাঁর স্ত্রী ফতেমা বিবি এই টাকা মহীদুর শেখের বাড়িতে রেখে যান। ফতেমা বিবিকে মূল অভিযুক্ত হিসেবে দেখিয়ে মামলা রুজু করেছে পুলিশ। এই টাকার সঙ্গে আর কারও যোগ রয়েছে কি? মাদক কারবারে আর কারা জড়িত? উত্তর খুঁজছে পুলিশ। 

কোচবিহার জেলার (Cooch Behar) মেখলিগঞ্জ থেকে বাংলাদেশি ২৭ লক্ষ টাকা সমেত এক ভারতীয় ব্যক্তিকে আটক করল কুচলিবাড়ি থানার পুলিশ। রবিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে, ওই ব্যক্তিকে আটক করার পর সোমবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে (Court) তোলা হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির বাড়ি ১০৮ ছোট কুচলিবাড়িতে। পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। তবে ওই টাকা গুলি চ্যাংব্যান্ধার মানি এক্সচেঞ্জ যে কাউন্টার রয়েছে, সেখান থেকে নিয়ে এসেছিলেন বলে দাবি করেছন ঐ ব্যাক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। 

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Kajal Sheikh : মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
Indranil Sen: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ঠিক কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ঠিক কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
BJP MLAs Oath-taking Ceremony : নির্দেশ উপেক্ষা, নবনির্বাচিত ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে মমতা-তৃণমূলের ৩ বিধায়ক
নির্দেশ উপেক্ষা, নবনির্বাচিত ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে মমতা-তৃণমূলের ৩ বিধায়ক

ভিডিও

Ritabrata Banerjee |
Sumit Roy | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে আনা হল আলিপুর আদালতে
Indranil Sen Arrest News | ইন্দ্রনীল সেনকে CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ
ED Investigation: পুজো পরিক্রমার নামে প্রতারণার অভিযোগ, সল্টলেকে ফের ED দফতরে Indranil Sen
Cyclone Arnab | জেলায় জেলায় জারি হয়েছে লাল সতর্কতা, 'অর্ণব' নিয়ে আর কী জানাল মৌসম ভবন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget