এক্সপ্লোর

Rain Update: ঘূর্ণাবর্তের প্রবল জের, বিকেলেই ঝমঝমিয়ে বৃষ্টি? কোন কোন জেলায় সতর্কতা? কতদিন দুর্যোগের আশঙ্কা?

বিকেলেই নামতে পারে ভারী বৃষ্টি, ঘূর্ণাবর্তের জেরে সতর্কতা কয়েক জেলায়

কলকাতা: শীতের ইনিংস শেষ। বসন্তের শুরুতেই চড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট জারি রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামিকাল থেকে বুধবারের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Update) জারি করেছে আবহাওয়া দফতর। সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন সামান্য বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশা অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করছে। এই দুই আবহাওয়াগত কারণের প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় দ্রুত পরিবর্তন ঘটছে।                                          

পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং উত্তর ২৪ পরগনা জেলার দুই এক জায়গায় অতি সামান্য বৃষ্টি হয়েছে। হালকা কুয়াশা দার্জিলিং, বীরভূম, উত্তর ২৪ পরগনায়।                       

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সঙ্গলগ্ন এলাকার ওপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্তটি বর্তমানে সমুদ্রপৃষ্ট থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর-পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার ওপরের বায়ুমণ্ডলের অন্য ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় এখনও একইভাবে অবস্থান করছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে তার পরবর্তী ৩ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৭ দিন সর্বনিম্ম তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। 

আবহাওয়ার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলাদা করে এই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget