এক্সপ্লোর

Kolkata Rain: ঝড় বৃষ্টিতে বিপত্তি শহরে, শিয়ালদহ দক্ষিণে ব্যাহত ট্রেন চলাচল

Sealdah Train Update: সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপড়ে গেল গাছ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

কলকাতা: তীব্র গরমের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি। মুষলধারায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। নরেন্দ্রপুরে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদা দক্ষিণে ব্যাহত ট্রেন চলাচল। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপড়ে গেল গাছ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুরুলিয়ায় বাজ পড়ে ২ জনের মৃত্যু, নাকাশিপাড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

আবহাওয়া দফতর সূত্রে জানানাে হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। সোমবার থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। সপ্তাহভর বৃষ্টি চলবে।উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০/৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

কলকাতার আগে অবশ্য মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে বাঁকুড়া, পুরুলিয়া ও নদিয়া। তখন থেকেই অপেক্ষার প্রহর গোনা বেড়ে যায় মহানগরের বাসিন্দাদের। আকাশে মেঘের দেখা মেলায় কলকাতার মানুষ টের পেয়েছিলেন, আজ সন্ধেতেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। হলও তাই। প্রাণ জুড়িয়ে নামে বৃষ্টি। মুষলধারে বর্ষণে ভিজে শান্ত হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের মাটি। 

 তীব্র দহনজ্বালা থেকে একমাত্র সে-ই যে স্বস্তি দিতে পারে, একথা জানা থাকলেও আকাশে মেঘের ছিটেফোঁটাও দেখা যায়নি বেশ কিছু দিন। অবশেষে গত সপ্তাহে আশার বাণী শোনায় আবহাওয়া দফতর। তখন থেকে পাড়ার আ়ড্ডার ঠেক থেকে অফিসের ক্যান্টিন, সর্বত্র আলোচনা ছিল এই নিয়েই। কবে আসবে কালবৈশাখী? বস্তুত, এ বছর এপ্রিলে কালবৈশাখীর অনুপস্থিতি কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে আবহাওয়াবিদদেরও। তবে দহনজ্বালা থেকে উদ্বেগ, সব কিছু এক লহমায় উড়ে গেল সোমবার সন্ধ্য়ায়। 

বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতার মধ্যেই রাজ্যের দুই জেলায় তৃতীয় দফার লোকসভা ভোট। এই সময়ে কেমন থাকবে আবহাওয়ার মতিগতি? আগামীকাল অর্থাৎ ৭ মে, মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া অথবা কালবৈশাখীর সতর্কতা থাকছে। বস্তুত, আগামী ৪৮ ঘণ্টাই ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে।

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget