এক্সপ্লোর

Kolkata Electrocuted Death : কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু! জলেই ভাসছে দেহ, গা শিউরে ওঠা ছবি

Kolkata Electrocuted Death Update : বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।


হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : 
ইদানীং কালের মধ্যে এমন দুর্যোগের ছবি বোধ হয় দেখেনি এ শহর। রাতভর বৃষ্টিতে কার্যত ভাসছে শহর। তীব্র গতিতে বইছে জলের স্রোত। এরই মধ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটল শহরে। নেতাজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটল। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। কালিকাপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তাছাড়া বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুরেও ঘটে গিয়েছে একইরকম মর্মান্তিক ঘটনা। কোনও কোনও ক্ষেত্রে দেহ উদ্ধারও করা যাচ্ছে না জল জমে থাকার কারণে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

৭ জনের মৃত্যু 

শেষ পাওয়া খবর অনুসারে, উৎসবের শহরে দুর্যোগে দুর্বিপাকে ৭ জনের মৃত্যু ঘটেছে।  জলমগ্ন কলকাতায় পথে পথে মৃত্যুফাঁদ পাতা যেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল ৭ জনের। জলমগ্ন নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। স্থানীয় সূত্রে খবর, জলমগ্ন রাস্তায় ব্যালান্স হারিয়ে বাতিস্তম্ভে হাত দিয়েছিলেন সাইকেল আরোহী বাবু কুণ্ডু । তখনই ঘটে যায় অঘটন। বেনিয়াপুকুরে চিত্তরঞ্জন হাসপাতালের কাছে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। 
কালিকাপুর ক্রসিংয়ের কাছে বছর পঞ্চান্নর এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। মোমিনপুরে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে মৃত্যু হয়েছে জিতেন্দর সিং নামে এক প্রৌঢ়ের। অন্যদিকে, হরিদেবপুরের একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যুর খবর মিলেছে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

দেহ পড়ে রাস্তাতেই

নেতাজিনগরেই সাইকেল আরোহীর মৃত্যু হওয়ার পর রাস্তায় জমা জলের ওপরেই পড়ে রয়েছে দেহ। শর্ট সার্কিট হয়ে থাকায় দমকলও ঢুকতে পারছে না। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য CESC-কে খবর দেওয়া হয়েছে। দিকে দিকে খোলা মিটার বক্স আতঙ্ক বাড়াচ্ছে। ল্যাম্পপোস্ট থেকে ছেঁড়া তার যেন মৃত্যুফাঁদ! কোথায় কার জন্য কী অপেক্ষা করছে জানা নেই। আতঙ্কে শহর। এমন দুর্যোগ সুদৃর অতীতেও দেখেনি এ শহর। 

দিকে দিকে ভাসছে মহানগর

রাতভর টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! জলবন্দি গোটা শহর। রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা, সল্টলেক, হাওড়া এবং লাগোয়া এলাকা বানভাসি পরিস্থিতি। নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে ভোগান্তি চরমে উঠেছে। কলকাতা এবং শহরতলির নীচু এলাকাগুলিতেও জল জমেছে। পাশাপাশি কলকাতার অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে পড়ায় যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। বহু জায়গায় লাইনে জল দাঁড়িয়ে পড়ায় একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget